ঢাকা | বঙ্গাব্দ

. ঢাকাসহ তিন শহরে আজ থেকে নারীদের বিশেষ বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
. ঢাকাসহ তিন শহরে আজ থেকে নারীদের বিশেষ বাস ছবির ক্যাপশন: নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি। ছবি: সংগৃহীত
ad728

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

উদ্বোধনের দিন বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। বুধবার (১৯ আগস্ট) থেকে নিয়মিতভাবে চালু হবে বিশেষ এই বাস সার্ভিস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

ঢাকার যেসব রুটে চলবে

বিআরটিসি সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সংযুক্ত করে বিশেষ বাসের রুট নির্ধারণ করা হয়েছে।

মতিঝিল বাস ডিপোর অধীনে একটি রুটে কোকা-কোলা, নতুনবাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে বাস।

একই ডিপোর অধীনে অন্য রুটটি হবে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বুদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল পর্যন্ত।

যাত্রাবাড়ী বাস ডিপোর বাস ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত চলবে।

মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত একটি রুট নির্ধারণ করা হয়েছে।

কল্যাণপুর বাস ডিপোর বাস মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে।

মিরপুর বাস ডিপোর অধীনে একটি বাস মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত চলবে। আরেকটি রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

জোয়ারসাহারা বাস ডিপোর বাস আবদুল্লাপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে।

এ ছাড়া গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, মালেকের বাড়ি, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত বাস চলবে।

চট্টগ্রাম ও বগুড়ায়ও বিশেষ বাস

রাজধানীর বাইরে চট্টগ্রামেও নারীদের জন্য বিশেষ বাস চালু করা হচ্ছে। সেখানে কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে বাস চলাচল করবে।

এ ছাড়া বগুড়ায় শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি করে বাস চলাচল করবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
শাহবাগের পর ঢাকার আরও ২২ ইন্টারসেকশনে আসছে নতুন ট্রাফিক ব্যব

শাহবাগের পর ঢাকার আরও ২২ ইন্টারসেকশনে আসছে নতুন ট্রাফিক ব্যব