ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রয়োজন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রয়োজন ছবির ক্যাপশন: লেখক মো. ইমরান হোসেন।
ad728

বাংলাদেশ দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণ-আকাঙ্ক্ষার মধ্য দিয়ে একটি নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশ যখন গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তখন শিক্ষাঙ্গনে কিছু অযৌক্তিক আন্দোলন, উসকানিমূলক কর্মসূচি এবং অস্থিতিশীল পরিবেশ উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও মানসম্মত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এমন প্রেক্ষাপটে কোনো পরীক্ষা প্রত্যাশামতো না হলেই শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি, শিক্ষা বোর্ড বা সরকারি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো সমাধানের পথ হতে পারে না। এসব কর্মকাণ্ড শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পরিবর্তে সংকটকে আরও গভীর করে।

গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশ, সমালোচনা ও প্রতিবাদের অধিকার অবশ্যই স্বীকৃত। তবে সেই অধিকার চর্চা হতে হবে দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ ও যৌক্তিক উপায়ে। দুর্ভাগ্যজনকভাবে, সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত প্রভাব, তথ্য যাচাইয়ের অভাব এবং বিভিন্ন মহলের উসকানিতে একাংশের তরুণ আবেগপ্রবণ সিদ্ধান্ত নিচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা কার্যক্রম ও সাধারণ শিক্ষার্থীদের ওপর।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ রয়েছে, যেখানে ন্যায্য দাবির আড়ালে বিভিন্ন গোষ্ঠী নিজেদের রাজনৈতিক কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেছে। তবে বর্তমান সময়ে নাগরিকদের সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে। সাধারণ মানুষ উপলব্ধি করে যে, শিক্ষাব্যবস্থার উন্নয়ন সংঘাত, ভাঙচুর বা অচলাবস্থার মাধ্যমে নয়; বরং সংলাপ, যুক্তিনির্ভর আলোচনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব।

তারুণ্য একটি জাতির সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে বিভ্রান্তি, উগ্রতা বা অরাজকতার পথে পরিচালিত না করে জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন এবং দেশ গঠনের ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই হওয়া উচিত আমাদের সম্মিলিত লক্ষ্য। দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের যেমন সচেতন ভূমিকা পালন করতে হবে, তেমনি রাষ্ট্র, শিক্ষা প্রশাসন এবং সমাজের সব পক্ষকেও তাদের প্রতি আস্থা ও সহমর্মিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থাই ভবিষ্যৎ বাংলাদেশের শক্তিশালী ভিত্তি নির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সম

বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সম