ঢাকা | বঙ্গাব্দ

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ছবির ক্যাপশন: বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি
ad728
রোববার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন সত্যসন্ধানী লেখক, গবেষক ও দার্শনিক। নীতিশিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং সাম্যভিত্তিক মানবিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

তিনি বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে হাজারো শিক্ষার্থীর মধ্যে সুচিন্তা, সুরুচি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে অধ্যাপক আবুল কাশেম নিরলস ভূমিকা রেখেছেন। শিক্ষা ও সংস্কৃতির বিকাশেও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় সাইফুল হক আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনের গভীর বেদনা ও রাষ্ট্রব্যবস্থার প্রতি পুঞ্জীভূত ক্ষোভ থেকে নিজের পুত্রের নৃশংস হত্যাকাণ্ডের বিচারও তিনি দাবি করেননি। এই অবস্থান তাঁর ব্যক্তিত্ব ও নৈতিক দৃঢ়তার একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, জীবনের শুরুর দিকে অধ্যাপক আবুল কাশেম সাম্যবাদী বিপ্লবী রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক আদর্শে বিশ্বাসী এই মনীষীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জীবন, কর্ম ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

সর্বশেষ সংবাদ
তিস্তা নিয়ে ঢাকা-বেইজিং ঐকমত্য, উত্তরাঞ্চলের জন্য খুলছে নতু

তিস্তা নিয়ে ঢাকা-বেইজিং ঐকমত্য, উত্তরাঞ্চলের জন্য খুলছে নতু