ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচিত সরকারের আমলে রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা মেনে নেওয়া যায় না: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
নির্বাচিত সরকারের আমলে রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা মেনে নেওয়া যায় না: সাইফুল হক ছবির ক্যাপশন: সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি
ad728

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলায় সাইফুল হকের তীব্র নিন্দা ও ক্ষোভ

নির্বাচিত সরকারের আমলে কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও নেতাকর্মীদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে সাইফুল হক বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সব রাজনৈতিক দলের স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা অপরিহার্য। রাজনৈতিক বিরোধের জবাব হামলা, ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে দেওয়ার প্রবণতা গণতান্ত্রিক পরিবেশকে বিপন্ন করে।

তিনি বলেন, দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম ও রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক অধিকার এভাবে ভূলুণ্ঠিত হতে দেওয়া যায় না। একটি স্বাধীন দেশে রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

সাইফুল হক বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী ও রাজনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, গণতন্ত্রের অর্থ কেবল নির্বাচন নয়; এর অর্থ ভিন্নমত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা। নির্বাচিত সরকারের আমলেও যদি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে, তবে তা ফ্যাসিবাদী শাসনামলের পরিস্থিতির কথাই মনে করিয়ে দেয়।

দেশে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে এ ধরনের হামলার বিরুদ্ধে সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান সাইফুল হক।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’