ঢাকা | বঙ্গাব্দ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে নদী তীরের মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে নদী তীরের মানুষ ছবির ক্যাপশন: উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ad728

লালমনিরহাটে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

রোববার দুপুরে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে তিস্তার চরাঞ্চলের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। অনেক নিম্নাঞ্চল ও আবাদি জমিতেও পানি প্রবেশ করেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। ফলে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে স্বল্পমাত্রার বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

তারা জানান, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ বাড়তে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় পৌঁছেই লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেই লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী