ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে হামলা,অগ্নিসংযোগ ও ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে হামলা,অগ্নিসংযোগ ও ভাঙচুর ছবির ক্যাপশন: মিরপুর–১০ নম্বর গোল চত্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ad728

রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে মিরপুর এলাকায় ফুটপাতের দোকান উচ্ছেদ করতে অভিযান চালায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। অভিযানকে কেন্দ্র করে পরে ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে মিরপুর আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন তাঁরা।

অন্যদিকে, মিরপুর–১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয় পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জবাবে ফুটপাতের ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে পুলিশের তুলনায় ফুটপাতের ব্যবসায়ীদের সংখ্যা বেশি ছিল। ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে পুলিশ সদস্যরা পিছু হটেন।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের কারণে মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ঘটনাটির পর সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইনফান্তিনোর বিরোধিতায় বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কান

ইনফান্তিনোর বিরোধিতায় বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কান