ঢাকা | বঙ্গাব্দ

দ্বিতীয় জয়ের লক্ষ্যে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
দ্বিতীয় জয়ের লক্ষ্যে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ ছবির ক্যাপশন: নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্যে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
ad728

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। 

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল।

ওই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা মোস্তারি। চার নম্বরে নেমে স্বর্ণা আক্তার ১৮ বলে ৩১ রানের কার্যকর ইনিংস খেলেন। 

জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। নাহিদা আক্তার ১৫ রানে ৩টি এবং মারুফা আক্তার ৬ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন নাহিদা। 

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, দলের আরও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। পরবর্তী ম্যাচের আগে পাওয়া সময় কাজে লাগিয়ে ভুলগুলো শুধরে নেওয়ার প্রত্যয়ও জানান তিনি।

এশিয়া কাপে এবার পুরো পথ পাড়ি দেওয়ার লক্ষ্য বাংলাদেশের। জ্যোতি বলেন, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে সেই লক্ষ্য অর্জন সম্ভব।

বাংলাদেশ এখন পর্যন্ত একবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতেছে। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এছাড়া ২০১২ ও ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় টাইগ্রেসরা। 

বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা। 



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়ায় জেলেনস্কি—কী বার্তা দিচ্ছে এই

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়ায় জেলেনস্কি—কী বার্তা দিচ্ছে এই