ঢাকা | বঙ্গাব্দ

ভারতের বাংলাদেশ সফর পিছিয়ে যেতে পারে, নতুন সূচি জানুয়ারিতে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
ভারতের বাংলাদেশ সফর পিছিয়ে যেতে পারে, নতুন সূচি জানুয়ারিতে ছবির ক্যাপশন: বাংলাদেশ–ভারত সিরিজ হতে পারে জানুয়ারিতে
ad728

বাংলাদেশের চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আগামী বছরের জানুয়ারিতে হতে পারে। ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সম্ভাব্য সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে।


আগে সফরটি ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। তবে এখন সেটিও পরিবর্তন করে ২০২৭ সালের শুরুর দিকে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।


বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।


সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও বিসিবি সভাপতি তামিম ইকবালের ভারত সফরের পর সম্পর্ক উন্নতির নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন সিরিজের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন