ঢাকা | বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে হারিয়ে নাটকীয় জয় জার্মানির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে হারিয়ে নাটকীয় জয় জার্মানির ছবির ক্যাপশন: ডেনিজ উনদাভের শেষ মুহূর্তের জয়সূচক গোলে উল্লাসে জার্মান খেলোয়াড়রা। ছবি: গেটি ইমেজেস।
ad728
শাসরুদ্ধকর এক ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের 'ই' গ্রুপ থেকে প্রথম দল হিসেবে ৩২ দলের নকআউট পর্ব (রাউন্ড অফ ৩২) নিশ্চিত করেছে জার্মানি। কানাডার টরোন্টো স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউলিয়ান নাগেলসম্যানের দল। ম্যাচের ৩০তম মিনিটে আমাদ দিয়ালোর জোরালো শট জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ফিরিয়ে দিলেও ফিরতি বলে নিখুঁত শটে গোল করেন আইভরি কোস্টের অধিনায়ক ফ্রাঙ্ক কেসি। ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান পরাশক্তিরা।
প্রথমার্ধে চরম ভাগ্যহীন ছিল জার্মানি। ফাউলের কারণে রেফারি তাদের দুটি গোল বাতিল করলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় জার্মানি। ৬০ মিনিটে বদলি হিসেবে নামা ডেনিজ উন্দাভ মাত্র ৮ মিনিটের মাথায় নাদিয়েম আমিরির দুর্দান্ত ক্রস থেকে চমৎকার ভলিতে গোল করে জার্মানিকে ১-১ সমতায় ফেরান।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে ম্যাজিক দেখান সেই উন্দাভ। ফেলিক্স এনমেচার পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর দারুণ টার্নে আইভরি কোস্টের গোলরক্ষককে পরাস্ত করে জার্মানিকে উল্লাসে ভাসান এই স্ট্রাইকার।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করলো জার্মানি (প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়েছিল তারা)। অন্যদিকে, ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আইভরি কোস্ট।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য