শিরোনাম:
●   প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসায় দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন : সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসায় দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন : সাইফুল হক
৭১৪ বার পঠিত
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসায় দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন : সাইফুল হক

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্য মাত্রায় কমে আসায় দেশে জ্বালানি তেলের অবিশ্বাস্য মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে অবিলম্বে সরকারের ভুল সিদ্ধান্ত সংশোধন করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন সরকারের স্বেচ্ছাচারী গণবিরোধী এই সিদ্ধান্তের জন্য ইতিমধ্যে দেশবাসীকে অনেক মাশুল দিতে হয়েছে।তিনি বলেন,ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম ৭৩ ডলারে নেমে এসেছে। আগামী এক/দুই মাসের এই মূল্য ৬০ ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন,এখন মন্ত্রীদের ঘোষণা ও ওয়াদা অনুযায়ী অনতিবিলম্বে ডিজেল ও কেরোসিনসহ জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা দরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এই ভাবে কমতে থাকলে দেশেও জ্বালানি তেলের দাম অনেকটা কমিয়ে আনার সুযোগ রয়েছে।
একইসাথে তিনি তেলের এই মূল্য কমিয়ে আসার প্রেক্ষিতে বর্ধিত বাসভাড়াসহ গণপরিবহনে চালু করা জবরদস্তিমূলক ভাড়া প্রত্যাহারেরও দাবি জানান।
তিনি গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির প্রতি পুনরায় সমর্থন জানিয়ে ব্যক্তি মালিকানাধীন বাসসহ গণপরিবহনেও দ্রুত ছাত্র ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকরী করার আহবান জানান।
আজ সকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সম্পাদকমন্ডলীর সদস্য কামরুজ্জামান ফিরোজ, মো. রিয়েল ও মো. সালাউদ্দিন প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করার আহবান জানানো হয়।





জাতীয় এর আরও খবর

বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে
কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংগীত শিল্পী  এপোলো জামালীর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংগীত শিল্পী এপোলো জামালীর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ