শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক দল রিকশা শ্রমিকদেরকে ব্যবহার করে, কিন্তু তাদের অধিকার দেয়না
রাজনৈতিক দল রিকশা শ্রমিকদেরকে ব্যবহার করে, কিন্তু তাদের অধিকার দেয়না
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে রিকশা শ্রমিকদের মানববন্ধন - সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন ভোটের দাম ও সুযোগ না থাকায় রাষ্ট্র - রাজনীতিতে শ্রমজীবী মেহনতীদের দাম ও সম্মান - দুটোই কমে গেছে। দুই দশক আগেও রাজনীতিতে শ্রমজীবী মেহনতীদের যে গুরুত্ব ছিল আজ তা অনেকখানি কমে গেছে।
তিনি বলেন,রাজনৈতিক দলসমূহ তাদের কর্মসূচীতে রিকশা শ্রমিকদেরকে ব্যবহার করে,অথচ তারা তাদেরকে অধিকার দেয়না।রাজনৈতিক দলে লক্ষ লক্ষ রিকশা শ্রমিকদের উন্নয়নের কোন এজেন্ডা নেই।পরিবেশবান্ধব গণপরিবহনে হিসাবে রিকশা ছাড়া শহর - বন্দর- জনপদ অচল হলেও রিকশা শ্রমিকদের মানবিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠায় কারও মনোযোগ নেই।
তিনি এই দূর্মূল্যের বাজারে রিকশা শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, উপযুক্ত বাসস্থান, শ্রমিক পরিবারের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা, হয়রানি ছাড়া লাইসেন্স প্রদান এবং শ্রমিকদের অঙ্গহানি ভাতা ও মৃত্যুকালীন অনুদান প্রদান দাবি জানান।
তিনি অধিকার প্রতিষ্ঠায় রিকশা শ্রমিকদের আন্দোলন - সংগঠন জোরদার করারও আহবান জানান।
বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির ডাকে সংগঠনের আহবায়ক কবি মোহাম্মদ জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন - সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব গোলাম রাজিব, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির আহবায়ক মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আবদুল হালিম ভূঁইয়া, মীর রেজাউল আলম, রিকশা শ্রমিক সংহতির জানেআলম,আবদুর রহিম প্রমুখ।
মানববন্ধনে বহ্নিশিখা জামালী বলেন, আধুনিকায়ন করে পরিবেশবান্ধব রিকশা ও রিকশা শ্রমিকদের বাঁচিয়ে রাখা দরকার।
কবি জামাল সিকদার আগামী জাতীয় বাজেটে রিকশা শ্রমিকদের মানবিক উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান। তিনি বলেন, অধিকার আদায়ে প্রয়োজনে রিকশা শ্রমিকেরা অবস্থান,অবরোধ ও হরতালের মত বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবে।
মানববন্ধন ও সমাবেশ শেষে রিকশা শ্রমিকদের বিক্ষোভ মিছিল তোপখানা রোড, বিজয়নগর প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় এসে শেষ হয়।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা