শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সরকারের পদত্যাগের ঘোষণার আগে তাদের কোন ফাঁদে পা দেয়া যাবেনা
প্রথম পাতা » ছবিঘর » সরকারের পদত্যাগের ঘোষণার আগে তাদের কোন ফাঁদে পা দেয়া যাবেনা
৩১৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের পদত্যাগের ঘোষণার আগে তাদের কোন ফাঁদে পা দেয়া যাবেনা

ছবি : সংবাদ সংক্রান্ত আজ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের মুলতবি সভা শেষে গৃহীত এক প্রস্তাবে বলা হয়েছে, অবাধ,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের পদত্যাগের প্রশ্নে তালবাহানা করার কোন অবকাশ নেই।সংবিধানের দোহাই দিয়ে সরকার ও সরকারি দলের অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকারও কোন সুযোগ নেই। ২০১৪ আর ২০১৮ সালে নজিরবিহীন ভোট জ্বালিয়াতি আর একতরফা নির্বাচনী তামাশার পর এই সরকারের অধীনে আর একটি সাজানো নীলনক্সায় জাতীয় নির্বাচনের প্রশ্নটাই অবান্তর।

সভার প্রস্তাবে দম্ভ ও কুটকৌশল পরিহার করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ বাতিল করে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় সরকার ও সরকারি দলের প্রতি আহবান জানানো হয়।

প্রস্তাবে বলা হয় সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কেবল সরকার ও সরকারি দলের সাথে আলোচনার সুযোগ রয়েছে। এর আগে সরকার ও সরকারি দলের কোন ফাঁদেই বিরোধী দলসমূহের পা দেবার কোন অবকাশ নেই।

সভার প্রস্তাবে চলমান গণসংগ্রামকে আরও জোরদার করতে আন্দোলনরত সকল গণতান্ত্রিক শক্তি ও জনগণের প্রতি আহবান জানানো হয়।

সভায় আনদোলনের যৌথ ঘোষণা অ গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচী নিয়েও আলোচনা করা হয়।

সভায় কাচা মরিচ,পিয়াজসহ অতি আবশ্যক খাদ্যপণ্যের’ ফ্রীস্টাইল ‘ মুল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করা হয় এবং বলা হয় সরকারের ব্যর্থতায় বাজারে পুরোপুরি নৈরাজ্য দেখা দিয়েছে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি,, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা জিন্নুর রহমান দিপু সাকিব আনোয়ার , জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসিব উদ্দিন হোসেন ও ফরিদুল হক।

সভায় আগামী ৭ জুলাই মঞ্চের পরবর্তী সভার তারিখ নির্ধারন করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ