শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ১৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » বিরোধী দলহীন তামাশার উপনির্বাচনেও আওয়ামী লীগকে সন্ত্রাস আর কারচুপি করে জিততে হয়
প্রথম পাতা » ছবিঘর » বিরোধী দলহীন তামাশার উপনির্বাচনেও আওয়ামী লীগকে সন্ত্রাস আর কারচুপি করে জিততে হয়
২৮৭ বার পঠিত
বুধবার ● ১৯ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিরোধী দলহীন তামাশার উপনির্বাচনেও আওয়ামী লীগকে সন্ত্রাস আর কারচুপি করে জিততে হয়

ছবি : সংবাদ সংক্রান্ত ১ দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে আজ দুপুরে মীরপুর- ১২ নম্বর থেকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা অনুষ্ঠিত হয়। সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের ১ দফা দাবিতে ঢাকাসহ দেশব্যাপী পদযাত্রার ডাক দেওয়া হয়েছিল।
পদযাত্রাপুর্ব সমাবেশে মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ বলেন , মানুষের ভোটের অধিকার নিয়ে এই সরকারকে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা। নির্বাচনের নামে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার কোন নীলনকশাও এবার আর কাজে আসবেনা।লুটেরা মাফিয়া কোন গোষ্ঠীও আর এই ভোট ডাকাত দূর্নীতিবাজ সরকারকে রক্ষা করতে পারবে না। আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ অচিরেই এই সরকারকে বিদায় দেবে।নেতৃবৃন্দ নিজেদের অধিকার আর মুক্তি অর্জনে দেশের মানুষকে রাজপথ দখলে নেবার উদাত্ত আহ্বান জানান।

গণতন্ত্র মঞ্চের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সভাপতি আ স ম আবদুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন । সমাবেশ পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরু হয়ে যানজটের কারণে ১০ নম্বর গোল চত্তরে এসে শেষ হয়।

পদযাত্রায়ও আরও অংশ নেন মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর নেতা দিদারুল ভূইয়া প্রমুখ।

সমাবেশে আ স ম আবদুর রব বলেন, এই ভোটচোর দূর্নীতিবাজ ফ্যাসিবাদী সরকারকে দেশের মানুষ আর বরদাস্ত করতে পারছে না।এদের দখলদারিত্ব থেকে দেশ ও জনগণকে উদ্ধার করতে গণআন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিনত করতে হবে।

সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, গণআন্দোলনের চাপে এই সরকার এখন বেসামাল। এরা এখন বিদায়ের দিন গুনছে।এই সরকারকে বিদায় দিয়ে আমরা ভ্যোটের অধিকার প্রতিষ্ঠা করব , কল্যাণকামী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

সমাবেশে সাইফুল হক বলেন, বিরোধী দলহীন ঢাকা ১৭ আসনের উপ নির্বাচনেও আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে। হিরো আলমের বিরুদ্ধেও আওয়ামী লীগ কারচুপি ও সন্ত্রাসের আশ্রয় নিতে হয়েছে।আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন কেমন হবে গতকাল ঢাকার উপ নির্বাচনেও তা প্রমান হয়েছে।

জোনায়েদ সাকি বলেন, এই সরকারের অধীনে যে কোন জাতীয় নির্বাচন হবে না ঢাকা ১৭ এর উপনির্বাচনে তা আর একবার প্রমাণ হয়েছে। হিরো আলমকে তারা প্রতিপক্ষ বানিয়েছে। এসবের মধ্য দিয়ে সরকারই নিজেদের রাজনৈতিক মৃত্যু ডেকে আনছে।

রফিকুল ইসলাম বাবলু বলেন, এই সরকারের দখলদারি শাসনে গোটা দেশ ও জনগণকে জিম্মি করে ফেলেছে। দেশের মানুষ এখন এদেরকে বিদায় দিতে প্রস্তুত।চলমান আন্দোলনকে গণঅভ্যুত্থানের পথে নিয়ে যেতে তিনি দেশবাসীর প্রতি আহবান জানান।

ইমরান ইমন বলেন, লুটেরা ধনীক শ্রেণী ছাড়া এই সরকারের কাছে দেশের মানুষ আর নিরাপদ নয়।এরা সমগ্র দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিয়েছে। তাই এদেরকে বিদায় দিয়ে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হব্র।

গনতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহবানে আজ দেশের বিভাগীয় শহরসহ জেলাস্তরেও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ জুলাই পদযাত্রার কর্মসূচী :

আগামীকাল ১৯ জুলাই বেলা ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরু হবে। পুরানা পল্টন,মতিঝিল, ফকিরাপুল হয়ে পদযাত্রা কমলাপুরে যেয়ে শেষ হবে।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ