শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ১৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » আর একটি একতরফা জালিয়াতির নির্বাচনের পাঁয়তারা দেশের মানুষ এবার বরদাস্ত করবেনা
প্রথম পাতা » ছবিঘর » আর একটি একতরফা জালিয়াতির নির্বাচনের পাঁয়তারা দেশের মানুষ এবার বরদাস্ত করবেনা
২৬২ বার পঠিত
রবিবার ● ১৩ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর একটি একতরফা জালিয়াতির নির্বাচনের পাঁয়তারা দেশের মানুষ এবার বরদাস্ত করবেনা

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নির্বাচনকেন্দ্রীক গভীর রাজনৈতিক সংকট উত্তরণে বিরোধী দলসমূহের সকল ন্যায্য দাবিকে নাকচ করে দিয়ে সরকার ও সরকারি দল দেশকে অনিবার্য সংঘাত - সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। এর পুরো দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে। তিনি ক্ষোভ আর বিস্ময়ের সাথে উল্লেখ করেন, বিরোধী দলকে পিটিয়ে, দমন করে আর তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ঘৃণা আর বিদ্বেষ ছড়িয়ে কি তাদেরকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আনা যাবে!
তিনি বলেন, সরকারী দলের সাধারণ সম্পাদক গতকাল এক সমাবেশে “বিরোধীদের কোন দাবি মানা হবেনা”- এই মর্মে যে বক্তব্য দিয়েছেন তা একদিকে চরম দম্ভ আর জেদের বহিঃপ্রকাশ ; আর অন্যদিকে সংঘাত - সংঘর্ষকে ডেকে আনার সামিল।
তিনি বলেন, গতকাল দলীয় সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও সরকার প্রধান তার রাজনৈতিক বিরোধীদের সম্পর্কে যেসব বিদ্বেষপ্রসুত বাক্য উচ্চারণ করেছেন তা তার সাংবিধানিক দায়িত্বের সাথে সংগতিপূর্ণ নয়। তাদের এসব বক্তৃতা - বিবৃতি গোটা পরিস্থিতিকে মীমাংসাহীন বৈরীতায় পর্যবসিত করছে।
তিনি বলেন, সরকার ও সরকারি দলকে এটা উপলব্ধি করা জরুরী যে, ২০১৪ বা ২০১৮ সালের মত তামাশাপূর্ণ জ্বালিয়াতির আর একটি একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশের মানুষ এবার বরদাস্ত করবেনা না।
তিনি বলেন, নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে সরকার যদি যুক্তির পথে না হাঁটে তাহলে আন্দোলনের মধ্য দিয়ে লজ্জাজনক ভাবেই তাদেরকে বিদায় নিতে হবে।বাংলাদেশের মানুষ এবার এই মরীয়া আন্দোলনের জন্যই প্রস্তুত।
আজ সকালে পার্টির রাজনৈতিক পরিষদের সভায় সভাপতি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক।
সভায় ডেংগু মোকাবিলায় সরকারি ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং সরকারের চরম দায়িত্বহীনতার জন্য প্রতিদিন ডেংগু পরিস্থিতির অবনতি ঘটছে।সভায় অনতিবিলম্বে ডেংগু মোকাবিলায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারী করে সমন্বিত পদক্ষেপ গ্রহনে সরকার, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।
সভায় এক দফার যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ