শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » বিরোধীদের দমনে রাষ্ট্রীয় সন্ত্রাস দেশকে ভয়াবহ বিপর্যয়ের পথে ঠেলে দিচ্ছে
প্রথম পাতা » ছবিঘর » বিরোধীদের দমনে রাষ্ট্রীয় সন্ত্রাস দেশকে ভয়াবহ বিপর্যয়ের পথে ঠেলে দিচ্ছে
২৬৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিরোধীদের দমনে রাষ্ট্রীয় সন্ত্রাস দেশকে ভয়াবহ বিপর্যয়ের পথে ঠেলে দিচ্ছে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন , আদর্শ ও নীতিহীনতায় রাজনীতিকে এক ধরনের বাণিজ্যে পরিনত করা হয়েছে , রাজনীতি দ্রুত অর্থ বিত্ত গড়ে তোলার বাহনে পরিনত করেছে। ক্ষমতায় থাকলে এখানে যা খুশী তাই করা যায়।তিনি বলেন, জনম্যান্ডেটহীন ও জবাবদিহিবিহীন সরকার চরম স্বেচ্ছাচারীভাবে দেশ চালাতে যেয়ে ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে।মানুষের জীবনের ত্রাহি ত্রাহি অবস্থা। জোর করে ক্ষমতায় থাকতে যেয়ে তারা আজ দেশ ও জনগণকেই বাজি ধরেছে। ভারতে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর মত বাংলাদেশকে এখন লুটের বাজারে পরিনত করা হয়েছে।
তিনি বলেন, সরকার ও সরকারি দলের জেদ -দম্ভে আর বিরোধীদের উপর দমন -পীড়ন আর রাষ্ট্রীয় সন্ত্রাস দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি গৃহযুদ্ধাবস্থার আশংকা বাড়িয়ে তুলছে; বাড়ছে নানা অপশক্তির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের।এই পরিস্থিতির দায় দায়িত্ব পুরোপুরি সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে মাঠের লড়াইয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে কার্যকরি ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে খন্দকার আলী আব্বাসের মত সংগ্রামী আর ত্যাগী রাজনীতিকদের আজ অনেক বেশী প্রয়োজন। তিনি বলেন, খন্দকার আলী আব্বাসের বিপ্লবী জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবে।

আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি সংগ্রামী জননেতা খন্দকার আলী আব্বাসের ১২ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে যেয়ে অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।

এই আগে বিপ্লবী জননেতা খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ, সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ সিপিবি, ইকবাল কবির জাহিদসহ বিপ্লবী কমিউনিস্ট লীগ, ডাঃ ফয়জুল হাকিমসহ জাতীয় মুক্তি কাউন্সিল, জোনায়েদ সাকিসহ গণসংহতি আন্দোলন, শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ জেএসডি ,শহীদুল ইসলাম সবুজসহ গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাবুল বিশ্বাসসহ ভাসানী অনুসারী পরিষদ, ডাঃ শামসুল আলমসহ গণতান্ত্রিক বাম ঐক্য, দিদারুল ভূইয়াসহ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর ও মুন্সিগঞ্জ জেলা কমিটি, বিপ্লবী শ্রমিক সংহতি, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতি, শ্রমজীবী নারী মৈত্রী, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি সহ বিভিন্ন দল ও শ্রেণী- পেশার নেতৃবৃন্দ।

সভার শুরুতে খন্দকার আলী আব্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে সকালে ঢাকার নবাবগঞ্জে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু ও শাহাদাৎ হোসেন খোকনএর নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীরা তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিভিন্ন জেলায়ও কর্মসূচী গ্রহণ করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ