শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » ভারতে সরকার দলীয় এমপি আনারের নৃশংস হত্যাকাণ্ড দেশের অপরাধ জগতের খানিকটা প্রকাশ করে দিয়েছে
প্রথম পাতা » ছবিঘর » ভারতে সরকার দলীয় এমপি আনারের নৃশংস হত্যাকাণ্ড দেশের অপরাধ জগতের খানিকটা প্রকাশ করে দিয়েছে
২৯৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে সরকার দলীয় এমপি আনারের নৃশংস হত্যাকাণ্ড দেশের অপরাধ জগতের খানিকটা প্রকাশ করে দিয়েছে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন কিছুলোক রাতারাতি অস্বাভাবিক অর্থবিত্ত লুটে নেবার কারণেই অধিকাংশ মানুষ গরীব। এই দূর্মূল্যের বাজারে তাদেরকে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে।মুখচেনা কতিপয় বেপরোয়া ব্যবসায়ী গোষ্ঠীর কারণেই বাজারে চরম নৈরাজ্য, শ্রমজীবী স্বল্প আয়ের সাধারণ মানুষকে চরম অসহায় জীবন যাপন করতে হচ্ছে।মানুষের প্রকৃত আয় কমে গেছে ; শ্রমজীবী পরিবারের এক বড় অংশের খাদ্যগ্রহণ কমে গেছে।

তিনি এই দূর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় শ্রমজীবী মেহনতী পরিবারসমূহকে মাসিক নগদ অর্থ প্রদান ও তাদেরকে রেশনিং ব্যবস্থার আওতায় নিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, ভারতে সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নৃশংস হত্যাকান্ড একদিকে খুব দুঃখজনক, আর অন্যদিকে এই ঘটনা দেশের “আন্ডার ওয়াল্ড” এর অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা ও তাদের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করে দিয়েছে।এই ঘটনা দেশের আইন প্রনেতাদের একাংশ ও রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা ক্ষমতাবান ও বিত্তশালীরা চোরাকারবার থেকে শুরু করে কত ধরনের অপরাধের সাথে যে যুক্ত সে সম্পর্কেও নতুন করে দেশবাসীকে খানিকটা ধারণা দিয়েছে।

তিনি এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত, সংশ্লিষ্ট সকল অপরাধীদের গ্রেফতার, বিচার এবং এই হত্যাকান্ডের সমগ্র বিষয় প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

আজ বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান রুবেল, রেজাউল করিম, শিপন আকন্দ,মোহাম্মদ হ্রদয়, আবদুল গাজী আমির হোসেন, শরীফুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ৩১ মে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন সফল করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ