শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » কেবল পদত্যাগের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের পাপ স্খলনের সুযোগ নেই
প্রথম পাতা » ছবিঘর » কেবল পদত্যাগের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের পাপ স্খলনের সুযোগ নেই
১৭৭ বার পঠিত
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেবল পদত্যাগের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের পাপ স্খলনের সুযোগ নেই

--- বিপ্লবী ওয়ার্কার্স সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বিশেষ কোন কোটারী স্বার্থে শ্রমিকদেরকে যেমন ব্যবহারের সুযোগ নেই, তেমনি শ্রমিকদের বাঁচার ন্যায্য দাবিদাওয়াকে বলপ্রয়োগের হুমকি দিয়ে নস্যাৎ করারও কোন অবকাশ নেই। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি এবং মানবিক ও গণতান্ত্রিক গণতান্ত্রিক দাবিসমূহ বাস্তবায়নে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি সবচেয়ে বেশী শহীদ হয়েছেন শ্রমজীবী - মেহনতি সাধারণ মানুষ।তারাই সবচেয়ে বেশী আহত হয়েছেন। অথচ অন্তর্বর্তী সরকারে এই শ্রমজীবী - মেহনতিদের কোন যায়গা হয়নি।এত আত্মত্যাগের পরে গণঅভ্যুত্থান তাদের ক্ষমতায়ন করেনি। তাদের বাঁচার দাবি ও ইস্যুগুলোকে পাশে ঠেলে রাখা হয়েছে।তাদের কথা কারও শোনারও সময় নেই।তিনি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বাঁচার দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, কেবল পদত্যাগের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের পাপ স্খলনের কোন সুযোগ নেই। জনগণের ভোটের অধিকার হরণ, গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস এবং পতিত সরকারের তল্পিবাহক হিসাবে ভূমিকা রাখার অপরাধে গত তিনটি নির্বাচন কমিশনের বিচার হওয়া জরুরী। নির্বাচন কমিশনের মত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি নষ্ট করার অভিযোগেও তারা অভিযুক্ত। তিনি সাবেক নির্বাচন কমিশনারবৃন্দকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন,ভোটের অধিকার না থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমজীবী আপামর জনগণ। তিনি ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা শহীদুল আলম নান্নু, আবুল কালাম আজাদ , এমডি ফিরোজ, আবদুল হালিম ভূঁইয়া, আইয়ুব আলী, জামাল সিকদার, নাজমা বেগম, নূরুল ইসলাম, মোহাম্মদ রিয়েল, সুমন হাওলাদার, সজীব সরকার রতন, মাহবুবুল করিম টিপু, মোঃ ইলিয়াস, আহসান বেলাল, জোনায়েত হোসেন প্রমুখ।
সভার শুরুতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান নিহত ও সাম্প্রতিক বন্যায় প্রান হারানো মানুষদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রতিনিধি সম্মেলনে শ্রমিক আন্দোলন ও সংগঠন সম্পর্কে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ