শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » উপমহাদেশ » ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দায়িত্বহীন ও উসকানিমূলক
প্রথম পাতা » উপমহাদেশ » ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দায়িত্বহীন ও উসকানিমূলক
২২৪ বার পঠিত
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দায়িত্বহীন ও উসকানিমূলক

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন তার বক্তব্য দায়িত্বহীন ও উসকানিমূলক।

বিবৃতিতে তিনি বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী যেভাবে রাশিয়া - ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল - হামাস যুদ্ধের সাথে বাংলাদেশ পরিস্থিতি টেনে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধ মোকাবিলায় তৈরী থাকতে বলেছেন তা বিস্ময়কর ও হঠকারী। তিনি বলেন, বাংলাদেশ এখন কারও সাথেই যুদ্ধে লিপ্ত নেই।

তিনি বলেন,রাজনাথ সিং এর বক্তব্যে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশকে টেনে আনার ঘটনায় এটা স্পষ্ট যে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনকে ভারতের মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই বিবেচনা করছে।একটা গণবিরোধী আপাদমস্তক দূর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট রেজিমকে যেকোন ভাবে বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রাখার ভারত সরকারের নীতি ও কৌশল যে পুরোপুরি ব্যর্থ হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর উসকানিমূলক বক্তব্য। এই ধরনের বক্তব্য কোনভাবেই সৎ প্রতিবেশীর পরিচয় নয়।

তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট বাংলাদেশের মানুষের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরও ভারতে মোদি সরকার বাংলাদেশ বিরোধী নানা অপতৎপরতা ও অপপ্রচার অব্যাহত রেখেছে। তিনি বলেন , ভারত সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাংখ্যা বিবেচনায় না নিয়ে বাংলাদেশকে বরারব অনুগত রাষ্ট্র হিসাবেই বিবেচনা করে এসেছে।

বিবৃতিতি তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে সমতা, ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চায়।তিনি ভারত সরকারকে তাদের বাংলাদেশ বিরোধী নীতি কৌশল পরিবর্তন করে সৎ প্রতিবেশীর মনোভাব নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহবান জানান।





উপমহাদেশ এর আরও খবর

চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
ফিলিস্তিনে ইজরায়েলের যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান ফিলিস্তিনে ইজরায়েলের যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান
বিশ্ব বৌদ্ধদের সর্বোচ্চ প্রধান ধর্মীয় উৎসব এবং জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ভেসাক-দিবস “বুদ্ধ পূর্ণিমা” বিশ্ব বৌদ্ধদের সর্বোচ্চ প্রধান ধর্মীয় উৎসব এবং জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ভেসাক-দিবস “বুদ্ধ পূর্ণিমা”
তালেবানদের বিজয়ে আফগান জনগণের স্বাধীনতার মুক্তি, নারী অধিকারসহ গতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নতুন উদ্বেগ-উৎকন্ঠার জন্ম দিয়েছে তালেবানদের বিজয়ে আফগান জনগণের স্বাধীনতার মুক্তি, নারী অধিকারসহ গতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নতুন উদ্বেগ-উৎকন্ঠার জন্ম দিয়েছে
জননেতা সাইফুল হক এর রাজনৈতিক জীবন নিয়ে একান্ত সাক্ষাৎকার জননেতা সাইফুল হক এর রাজনৈতিক জীবন নিয়ে একান্ত সাক্ষাৎকার
সাঁওতাল বিদ্রোহের ১৬৬ বছর : সিধু-কানু-চাঁদ-ভৈরব-ফুলমনিসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা সাঁওতাল বিদ্রোহের ১৬৬ বছর : সিধু-কানু-চাঁদ-ভৈরব-ফুলমনিসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
লেনিন ও প্যারী কমিউন (জন্মজয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি) লেনিন ও প্যারী কমিউন (জন্মজয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি)

আর্কাইভ