সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক দলসমূহের সাথে তৃতীয় দফা বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের আস্থার সংকট কেটে যাবে
রাজনৈতিক দলসমূহের সাথে তৃতীয় দফা বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের আস্থার সংকট কেটে যাবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে তৃতীয় দফায় রাজনৈতিক দলসমূহের সাথে বৈঠকের পর অন্তর্বর্তী সরকার এখন আরও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবে; সরকারের মধ্যে আস্থার যে সংকট তৈরী হয়েছে আশা করি তাও কেটে যাবে। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কোন প্রশ্ন নেই, তবে তাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দক্ষতার যে ঘাটতি রয়েছে আশা করা যায় অচিরেই তারা তা কাটিয়ে উঠবেন।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দল ও জনগণের যে অকুণ্ঠ সমর্থন রয়েছে তারা তা ভালোভাবে কাজে লাগাবেন এবং বৈষম্যহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় তারা ভিত্তিমূলক গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ গ্রহণ করবেন।
তিনি বলেন, বিশেষ কোন কোটারী স্বার্থের প্রভাবের বাইরে থেকে রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন ও জনগণকে আস্থায় নিয়ে সরকার তার সমগ্র কাজকর্ম পরিচালনা করবেন।তিনি সরকারকে অতি উৎসাহী হঠকারী কোন উস্কানিমূলক তৎপরতায় ঝুঁকে না পড়ে যৌক্তিক সময়ে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিতেও সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বাজার নিয়ন্ত্রণে জরুরী সভা ভিত্তিতে পদক্ষেপ নেবার দাবি জানান এবং বলেন, বাজারের আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক সাফল্যই হারিয়ে যাবে।
সভায় সরকারের দুই মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বলা হয় অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহযোগিতা অব্যাহত থাকবে। সভায় সংস্কার কমিশনসমূহকেও সার্বিক সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।




ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা