ঢাকা | বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও রাজনৈতিক সুরক্ষার দাবি জামায়াত এমপির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও রাজনৈতিক সুরক্ষার দাবি জামায়াত এমপির ছবির ক্যাপশন: জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম। সংগৃহীত ছবি
ad728

জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা ও স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম। মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে তিনি এ দাবি তুলে ধরেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস, আহত যোদ্ধাদের অবস্থা এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্মৃতিসৌধ, জাদুঘর, গবেষণাকেন্দ্র ও ডিজিটাল আর্কাইভ স্থাপনের জন্য বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা থাকলেও রাজনৈতিক সুরক্ষা এখনো নিশ্চিত হয়নি।

রোকেয়া বেগম আরও বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট বাহিনী’ সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে জুলাই আন্দোলনকে মুছে ফেলার চেষ্টা করছে এবং আন্দোলনকারীদের হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি তার ব্যক্তিগত পারিবারিক ক্ষতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে তার ছোট সন্তান জাবির ইব্রাহিম নিহত হন।

এর জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্রতিটি আইনই এক ধরনের রাজনৈতিক দলিল এবং সরকার আইনগত কাঠামোর মধ্যেই প্রয়োজনীয় সুরক্ষা দিয়ে থাকে। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ইতোমধ্যে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে, যা বাস্তবিকভাবে রাজনৈতিক সুরক্ষা হিসেবেই বিবেচিত হতে পারে। পাশাপাশি সুনির্দিষ্ট প্রস্তাব পেলে তা আইনগত কাঠামোর মধ্যে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই মাস হরমুজ প্রণালিতে টোল নেবে না ইরান

দুই মাস হরমুজ প্রণালিতে টোল নেবে না ইরান