শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা দেখা যাচ্ছেনা
প্রথম পাতা » ছবিঘর » বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা দেখা যাচ্ছেনা
২৮৭ বার পঠিত
সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা দেখা যাচ্ছেনা

--- আজ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপসমূহ নিয়েও আলোচনা করা হয়।

সভায় বাজার পরিস্থিতিকে বেসামাল হিসাবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে ক্ষোভ প্রকাশ করা হয় এবং বলা হয় বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের বিশেষ কোন কার্যকারিতা দেখা যাচ্ছেনা। অতি আবশ্যক খাদ্যপণ্য এখনও স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।প্রস্তাবে বলা হয়, যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা হয়েছে খুচরা বাজারে তারও কোন প্রভাব নেই।

বৈঠকের প্রস্তাবে বলা হয় পুরানো মুনাফাখোর বাজার নিয়ন্ত্রণে এখনও বহাল তবিয়তে রয়েছে।প্রস্তাবে তাদের দৌরাত্ন কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়।টিসিবির তৎপরতায় যোগান বৃদ্ধি ও অভাবী পরিবারসমুহকে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

প্রস্তাবে বলা হয়, বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে দেশে ডেংগু পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসাথে দেশের স্বাস্থ্যসেবার পরিস্থিতি নিয়েও শংকা প্রকাশ করা হয়।প্রস্তাবে জরুরী সেবাখাতে মনোযোগী হতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

সভায় জনজীবনের সংকট সমাধানের দাবিতে আগামী ২৭ নভেম্বর ২০২৪ বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্য এর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ