সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » ৭১ এর চেতনায় ২০২৪ এর গণঅভ্যুত্থান ধারণ করতে হবে
৭১ এর চেতনায় ২০২৪ এর গণঅভ্যুত্থান ধারণ করতে হবে
আজ সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন ৭১ এর মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু ৫৪ বছরেও শহীদদের সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্টের আকাংখা বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশের মানুষ এখনও প্রকৃত স্বাধীনতা পায়নি,এখনও মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত হয়নি।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গত ৫৪ বছরে এদেশের সরকার ও শাসকগোষ্ঠী আমাদের বিজয়কে পরাজয়ে পরিনত করেছিল। মানুষের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিনত করেছে। উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ দেশে এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল।
তিনি বলেন, গত ৫৪ বছরে বীর শহীদদের বন্দনা করা হয়েছে , কিন্তু কেউই শহীদদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেনি।শহীদেরা যে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন তার বিপরীতে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান আরেকবার শহীদদের এই স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ ও সম্ভাবনা তৈরী করেছে। ৭২ আর ৯০ এর মত এবারএই সুযোগ নষ্ট করা যাবেনা।৭১ এর চেতনায় ২০২৪ এর গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে।
জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে যিনি ছিলেন ও উপরোক্ত বক্তব্য রাখেন।
জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন এর আগে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা শিল্পাঞ্চল কমিটির আহবায়ক, অরবিন্দু বেপারী বিন্দু, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , বাবর চৌধুরী, মোহাম্মদ সুমন,আব্দুল হালিম ভুঈয়া প্রমুখ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা