শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের উপর ভ্যাট ও করের বোঝা, ‘মরার উপর খাড়ার ঘা’এর মত
প্রথম পাতা » ছবিঘর » অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের উপর ভ্যাট ও করের বোঝা, ‘মরার উপর খাড়ার ঘা’এর মত
১৭১ বার পঠিত
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের উপর ভ্যাট ও করের বোঝা, ‘মরার উপর খাড়ার ঘা’এর মত

--- আজ শুক্রবার ১০ জানুয়ারি-২০২৫ ইংরেজি তারিখ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছেনা।তাদের প্রতি জনগণের বিরাট আস্থার মর্যাদাও তারা রাখতে পারছেনা। কাজের অগ্রাধিকার ঠিক করতে না পারায় সরকারের মধ্যে নানা দ্বিধা দোদুল্যমানতা দেখা যাচ্ছে।মাঝে মধ্যে ননইস্যুকে তারা বড় ইস্যু করে তুলছেন।তিনি সরকারকে উচ্চাভিলাষী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসাবে নির্ধারণের আহবান জানান।
তিনি এনবিআর কর্তৃক অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের উপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং বলেন এটা ‘ মরার উপর খাড়ার ঘা ‘ এর মত।উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা তখন এই পদক্ষেপ জনদূর্ভোগ আরও চরমে নিয়ে যাবে।তিনি সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারেনা।তিনি আইএমএফ এর পরামর্শে নেয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা কমরেড মোখলেছুর রহমানের সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, ভাটি অঞ্চলের এই বিপ্লবী নেতা সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বলেন, রাজনীতি যখন অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যম তখন তিনি নিজের সবকিছু উজাড় করে মেহনতি মানুষের অধিকার আর মুক্তির লক্ষ্যে কাজ করেছেন।
অন্যান্য বক্তারা কমরেড মোখলেছুর রহমানের হার না মানা বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহবান জানান।
আজ বিকালে কিশোরগঞ্জের বাজিতপুরের বাঁশমহলে পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমানের শোকসভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম শাহজাহান, খলিলুর রহমান, আবুল কালাম আজাদ, এডভোকেট ফায়েজুর রহমান মনির, ইমরান হোসেন এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভার শুরুতে মোখলেছুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





ছবিঘর এর আরও খবর

ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা

আর্কাইভ