শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কারও কারও আচরণে পুরানা জমানার মত দম্ভ অহমিকা দেখা যাচ্ছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » কারও কারও আচরণে পুরানা জমানার মত দম্ভ অহমিকা দেখা যাচ্ছে
১৯৬ বার পঠিত
রবিবার ● ১২ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারও কারও আচরণে পুরানা জমানার মত দম্ভ অহমিকা দেখা যাচ্ছে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন।তিনি বলেন কারও কারও আচরণে পুরানো জমানার মত দম্ভ, অহমিকা দেখা যাচ্ছে; এক ধরনের খবরদারী ও দখলদারীত্বের প্রবনতা দেখা যাচ্ছে। তিনি কারও হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন যাতে বিসর্জনে পরিনত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন।

তিনি বলেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে তারা রাখতে পারছেনা। তিনি বলেন, সরকার তার কাজের অগ্রাধিকার ঠিক করতে পারছেনা ।তিনি সরকারকে উচ্চাভিলাষী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসাবে নির্ধারণের আহবান জানান। তিনি স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে দৌড়াদৌড়ি না করতে সরকারকে পরামর্শ দেন।

তিনি অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের উপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং বলেন এটা ‘ আগুনে ঘি ঢালার’ মত।উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা তখন এই পদক্ষেপ জনদূর্ভোগ আরও চরমে নিয়ে যাবে।তিনি সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারেনা।তিনি আইএমএফ এর পরামর্শে নেয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান।

আজ ১২ জানুয়ারি রবিবর বিকালে শেরপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
শেরপুরের পৌর টাউন হল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পার্টির শেরপুর জেলা সম্পাদক এমড়ি ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সজীব সরকার রতন, পার্টির জেলা সংগঠক রাসেল রানা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সমন্বয়ক গোলাম রব্বানী এর সভার শুরুতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সম্মেলনে এমডি ফিরোজকে আহবায়ক ও রাসেল রানাকে সদস্য সচিব নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইরানে  মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ  আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে

আর্কাইভ