মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » গ্রামীণ জীবন » রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে মাঘী পূর্ণিমা উদযাপন
রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে মাঘী পূর্ণিমা উদযাপন
![]()
স্টাফ রিপোর্টার :: আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫৬৮ বুদ্ধাব্দ মঙ্গলবার ধর্মীয় ভাব-গম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটি শহরের আসামবস্তীতে রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে “মাঘী পূর্ণিমা”র পুষ্পিত চেতনায় বসন্তের স্নিগ্ধ সকালে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন করা হয়।
উক্ত ধর্মীয়ানুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিহারাধক্ষ্য ভদন্ত করুনাপাল থেরো ও ধর্মীয় সভার অনুষ্ঠানে আর্যশ্রাবক শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে) এর শিষ্য ভদন্ত মঙ্গলদর্শী মহাস্থবির এর একক ধর্মদেশনা প্রদান করেন।
মাঘী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, সম্মিলিত বৌদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, একক ধর্ম দেশনা প্রদান, ভদন্ত মঙ্গলদর্শী মহাস্থবির ভিক্ষুসঙ্গের সমীপে পিণ্ডদান, খন্ডকালীন বিদর্শন ভাবনা এবং বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ করা হয়।
এসময় রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক ত্রিদিব বড়ুয়া টিপু, সদস্য-সচিব ধীমান বড়ুয়া,নির্মল বড়য়া মিলন,সুকুমার বড়ুয়া,তপন কান্তি বড়ুয়া,সম্ভু বড়ুয়া, সুজিত বড়ুয়া, খোকন বড়ুয়া, সচিত্র বড়ুয়া, শ্যামল বড়ুয়া, দিকুল বড়ুয়া,সুজিত বড়ুয়া লাভলুসহ রাঙামাটির বৌদ্ধ ছাত্র-যুব সমাজের সদস্যগণ এবং বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।




বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
ঢাকা ১২ আসনে কোদাল মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় ফুটবল মার্কা প্রার্থীর লোকজন হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জুঁই চাকমা
একটি সিন্ডিকেট আমার পক্ষে নির্বাচনী কাজ না করতে নিষেধ করছে : জুঁই চাকমা
রাজনৈতিক আদর্শ আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে : জুঁই চাকমা
১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি জুঁই চাকমার আহ্বান
ভোটের সময় আসলে পাহাড়ে একটি সিন্ডিকেট ভোটারেদর মাথা বিক্রি করা শুরু করে দেয় : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা