শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » রাঙামাটিতে ৪৮ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে কোতয়ালী থানা পুলিশ
প্রথম পাতা » ছবিঘর » রাঙামাটিতে ৪৮ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে কোতয়ালী থানা পুলিশ
২৯৯ বার পঠিত
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ৪৮ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে কোতয়ালী থানা পুলিশ

--- রাঙামাটি :: গত ০৪ এপ্রিল ২০২৫ দিবাগত রাতে রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙামাটি পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকার ভাড়া বাসা হতে একজন অজ্ঞাত মহিলার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড মর্মে ধারণা করা হয়। অতঃপর কোতয়ালী থানা পুলিশ মৃত অজ্ঞাতনামা মহিলার ফিঙ্গার প্রিন্ট নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় সনাক্ত করেন।
পরিচয় সনাক্তের মাধ্যমে জানা যায়, মৃত মহিলার নাম খাদিজা আক্তার (৪২) পিতা-মৃত আকবর হাওলাদার, মাতা-মৃত গোলবানু, সাং-পুটিখালী, ০৫নং ওয়ার্ড, থানা-মোরেলগঞ্জ, জেলা- বাগেরহাট।
পরে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এর দিক নির্দেশনায় উপরোক্ত ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেন কোতয়ালী থানা পুলিশের একটি টিম।
মাত্র ৪৮ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ক্লুলেস এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্ত হলেন : মো. জামাল হোসেন মোল্লা (৪২), পিতা-মো. আইয়ুব আলী মোল্লা, সাং-বুড়ো মৌলভীর দরগাহ সড়ক, থানা-লবনচরা, জেলা-খুলনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত মো. জামাল হোসেন জানায়, ভিকটিম মৃত খাদিজা আক্তারের সহিত তার দীর্ঘ ১০ বছর ধরে পরিচয়। মৃত মহিলা তার খাবারের হোটেলে চাকরি করতো। দীর্ঘদিন পরিচয়ের সুবাদে তাদের উভয়ের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত ০৩ বছর পূর্বে অভিযুক্ত জামাল ভিকটিম মহিলাকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়িক প্রয়োজনে ৩ লক্ষ টাকা নগদে গ্রহণ করেন। গত ০১ মাস ধরে ভিকটিম মহিলা তাকে (অভিযুক্ত জামাল) বিবাহ করার জন্য চাপ দিতে থাকে এবং তার পাওনা টাকা ফেরত দিতে বলে। আর যদি সে (অভিযুক্ত জামাল) ভিকটিমকে বিবাহ না করে এবং পাওনা টাকা ফেরত না দেয় তাহলে ভিকটিম তাদের সর্ম্পকের বিষয়টি পরিবারের লোকজনকে জানিয়ে দেওয়া হুমকি দেয়।
যার প্রেক্ষিতে তিনি (অভিযুক্ত জামাল) ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা করে গত ০১/০৩/২০২৫ তারিখ ভিকটিমসহ রাঙামাটিতে আসে এবং কোতয়ালী থানাধীন রাঙামাটি পৌরসভার ০১নং ওয়ার্ড রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকায় জনৈক কাজী ওমর ফারুক তিতুমীর এর বিল্ডিং এর নীচতলায় একটি রুম ভাড়া নেয়।
অভিযুক্ত মো. জামাল হোসেন মোল্লা ভিকটিম খাদিজা আক্তার (৪২)’কে দই ও জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে গত ০২/০৪/২০২৫ বেলা অনুমান ১২টার সময় গলায় গামছা পেঁচিয়ে হত্যা করতঃ মৃত্যু নিশ্চিত করার লক্ষ্যে ভিকটিমের দুই পায়ের গোড়ালির উপরে পিছন দিকের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে রুমের বাইরে থেকে তালাবদ্ধ করে সকলের অগোচরে পালিয়ে যায়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ