রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » কেএনএফ প্রধানের সাথে সাক্ষাতের চেষ্টাকালিন ভারতে ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার
কেএনএফ প্রধানের সাথে সাক্ষাতের চেষ্টাকালিন ভারতে ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার
কেএনএফ প্রধান নাথান বমের সঙ্গে সাক্ষাতের চেষ্টায় ভারতের মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার।
বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আটক করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে তাদের বের করে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে।
রবিবার ৪ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে রাজ্যের রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে বলে মিজোরামের শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে। তাদের বিরুদ্ধে চিটাগং হিল ট্র্যাক্টসের (সিএইচটি) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ/এফ)-এর সন্ত্রাসীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনার অভিযোগ রয়েছে। গোপন সূত্রের খবর অনুযায়ী, ৪ জন মার্কিন নাগরিক পর্যটক ভিসায় ২ মে আইজলে আসবেন-এমন গোয়েন্দা তথ্য ছিল। গ্রেপ্তারকৃত দুজনের নাম চেকুন এবং সারন বলে জানানো হয়েছে, তবে বাকি দুজনের নাম জানা যায়নি। সূত্র আরও জানিয়েছে, তারা কেএনএএফ-এর নেতা নাথান লনচেও বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। নাথান বম বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তিনি বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট এবং তার সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর প্রতিষ্ঠাতা। এনডিটিভি বলছে, মিজোরামের রাজধানী আইজল থেকে ওই চারজন লংত্লাই জেলার সীমান্তবর্তী এলাকায় বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করছিলেন, এমন তথ্যও সামনে এসেছে।




প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা