শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে লোকজ সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মকান্ড
প্রথম পাতা » ছবিঘর » গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে লোকজ সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মকান্ড
২২০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে লোকজ সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মকান্ড

--- বিপ্লবী ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে মুক্ত সংস্কৃতি ও বৈচিত্রময় সাংস্কৃতিক কর্মকান্ড।গত দশমাসে মুক্তপ্রাণ অনেক সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীরাও পরিকল্পিত মব সন্ত্রাসের শিকার হয়েছেন।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় দেয়ার পর ভিন্ন চেহারায় নতুন ফ্যাসিবাদী চিন্তা,দর্শন সংস্কৃতিকে চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে। এদেশের ঐতিহ্যবাহী লোকজ গণসংস্কৃতির উপর ধারাবাহিক আক্রমণ চলছে। কোথাও কোথাও প্রশাসনের ছত্রছায়ায় হামলা আক্রমণের ঘটনা ঘটছে।

কবি মোহন রায়হান বলেন, জনসংস্কৃতির ক্ষেত্রে যারা গায়ের জোরে বিশেষ কোন সংস্কৃতি চাপিয়ে দিতে চায় তারা আমাদের সাংস্কৃতিক বৈচিত্রেই বিশ্বাস করেনা। তিনি বলেন, নানা বৈচিত্রের মধ্যেই আমাদের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির বিকাশ ও বিস্তৃতি ঘটেছে।

তিনি উগ্রবাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্য হরণের অপচেষ্টার বিরুদ্ধে একটি ন্যায্য, মানবিক, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক গণসংস্কৃতিকে এগিয়ে নিতে সাংস্কৃতিক আন্দোলনের সংগঠকদের প্রতি আহবান জানান।

আজ ২৯ মে বৃহস্পতিবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংহতি সংস্কৃতি সংসদের উদ্যোগে সংগঠনের প্রয়াত সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এপোলো জামালীর স্মরণসভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় আরও বক্তব্য রাখেন নারীনেত্রী বহ্নিশিখা জামালী, কবি মোহন রায়হান, ড. কাজী ইকবাল, চারনের সভাপতি নিখিল দাস, লেখক শিল্পী শাহানা জামালী, সাগরিকা জামালী, লেখক সাংবাদিক মাহমুদুল হাসান নিযামী, শেখ মোহাম্মদ শিমুল, তিথি সুবর্ণা, রাশিদা বেগম, নীপা চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান,মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, দেশব্যাপী ক্রমবর্ধমান বৈষম্য, অসহিষ্ণুতা, অনাকাঙ্ক্ষিত জংগীবাদী হুমকি এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সমন্বিত কণ্ঠ তৈরির আহবান জানান। প্রস্তাবে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক, প্রগতিশীল, সাম্যবাদী ও বহুস্বরভিত্তিক সাংস্কৃতিক পরিসরের দেশ গঠনের পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া গড়ে তোলার ডাক দেয়া হয়।

বক্তারা বলেন, গণসাংস্কৃতিক অভিযানের মধ্যেই এপোলো জামালী বেঁচে থাকবেন।

সভার শুরুতে সংগঠনের প্রয়াত সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এপোলো জামালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

স্মরণসভায় এপোলো জামালীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এপোলো জামালী রচিত গান পরিবেশন করেন তিথি সুবর্ণা, রাশিদা বেগম।

কবিতা আবৃত্তি করেন জাতীয় কবিতা পরিষদের সদস্যবৃন্দ।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ