শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » যাদের অধিকাংশেরই জামানত হারানোর ভয় রয়েছে তারাই নির্বাচনকে বিলম্বিত করতে চায়
প্রথম পাতা » ছবিঘর » যাদের অধিকাংশেরই জামানত হারানোর ভয় রয়েছে তারাই নির্বাচনকে বিলম্বিত করতে চায়
১৬০ বার পঠিত
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যাদের অধিকাংশেরই জামানত হারানোর ভয় রয়েছে তারাই নির্বাচনকে বিলম্বিত করতে চায়

--- প্রেস বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, নির্বাচনে যে সকল রাজনৈতিক দলের অধিকাংশেরই জামানত হারানোর ভয় রয়েছে তারাই বিচার আর সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। ওনারা বলেন সর্বাগ্রে বিচার ও সংস্কার করতে হবে অতপর নির্বাচন। সংস্কার একটি চলমান পক্রিয়া, এর শুরু আছে কিন্তু শেষ নেই। তিনি বলেন কোন এক পক্ষ চাইলেইতো আর বিচার দুই চার ছয় মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। বিশেষ করে গণ হত্যার মতো স্পর্শ কাতর মামলা এবং যেসব মামলা গুলো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারাধীন। কে না জানে, তড়িঘড়ি করে এসব মামলাগুলোর বিচার কার্য শেষ করলে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই মামলার রায়গুলো প্রশ্ন বিদ্ধ হবে।
জুলাই শহীদ দিবসে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য প্রদান পরবর্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবু হাসান টিপু আরও বলেন, নির্বাচনের পূর্বেই বিচার আর সংস্কারের কাজ জনগনের সামনে দৃশ্যমান করতে হবে। ছাত্র শ্রািমক জনতার অভ্যুত্থানের খুনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, পুলিশ ও স্থানীয় কেডার মাস্তানসহ সকল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর সরকার ঘোষিত সময়ের মধ্যেই জনগণের নির্বাচনে অংশ গ্রহন করার অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে।
সভাপতির বক্তব্য কালে শ্রমিকনেতা মাহমুদ হোসেন বলেন, বছর ঘুরতে না ঘুরতেই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি নতুন করে গোপালগঞ্জে মাথাচাড়া দিয়ে উঠেছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতা জীবন দিলো, রক্ত দিলো সেই জুলাই মাসেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ জুলাই আগষ্ট গণ-অভ্যুত্থানের সামনের সারির নেতৃবৃন্দের উপর এই হামলা আক্রমণ সংগঠিত করলো। এটা পরাজিত ফ্যাসিবাদীদের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ।
আজ ১৬ জুলাই বুধবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিকনেতা সহিদুল আলম নাননু, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, সুমন হাওলাদার প্রমূখ।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ