শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » দলীয় এজেন্ডার কারণ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবেনা
প্রথম পাতা » ছবিঘর » দলীয় এজেন্ডার কারণ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবেনা
২০৫ বার পঠিত
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলীয় এজেন্ডার কারণ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবেনা

--- আজ শুক্রবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারীর নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক।কোন পক্ষের নিজ দলীয় এজেন্ডার কারণে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবেনা।তিনি দলসমূহের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতাকে হিংসাত্মক বৈরীতায় পর্যবসিত না করতে সবাইকে সতর্ক করেন এবং বলেন, দেশের ভিতরে ও বাইরে অনেকেই গণঅভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিরোধ ও মারামারি দেখার জন্য বসে আছে।এই সুযোগ কাউকে দেয়া যাবেনা।
তিনি বলেন, এই সরকার শ্রমজীবী মেহনতি মানুষসহ তরুণ যুবশক্তিকে হতাশ করেছে। গত তের মাসে বেকার যুবকদের কর্মসংস্থান হয়নি, তাদের ন্যুনতম মানবিক জীবন নিশ্চিত হয়নি।উল্টো গত এক বছরে ৩৫ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নীচে নেমে এসেছে। কয়েক লক্ষ মানুষ চাকুরীচ্যুত হয়েছে।মানুষের প্রকৃত আয় কমে গেছে।
তিনি বলেন, দেশের কোটি কোটি যুবশক্তিকে কাজে লাগাতে না পারলে আমাদের প্রত্যাশিত উন্নয়ন - অগ্রগতি মুখ থুবড়ে পড়বে।
এই ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে তিনি উদাত্ত আহ্বান জানান।
তিনি যুবশক্তিকে রাজপথে জেগে থাকার আহবান জানান। তিনি অমানবিক বৈযম্যের বিরুদ্ধে অধিকার আর ইনসাফ প্রতিষ্ঠায় যুবপ্রাণ জাগিয়ে তুলতে হবে এবং আগামী ২৬ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন সফল করতে হবে।
সাভারের শ্রীপুরে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী ওয়ার্কার্সপার্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু বলেন, ছোটখাট ঘটনায় যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য
ছড়িয়ে পডছে তা একদিকে চরম অসহিষ্ণুতা আর অন্যদিকে হতাশার বহিঃপ্রকাশ। তিনি বিপ্লবী যুব সংহতিকে যুবকদের আস্থা আর ভরসার কেন্দ্র হিসাবে গড়ে তোলার আহবান জানান।

যুবনেতা লিটন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি মমতাজ উদ্দিন মেম্বার, যুবনেতা আরিফুল ইসলাম আরিফ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিল্পানঞ্চল কমিটির নেতা মোহাম্মদ শাহজাহান, আব্দুল হালিম ভূইয়া,মোহাম্মদ সুমন, মোহাইমেনুল হক, যুবনেতা আনিসুর রহমান প্রমুখ।
সভার শুরুতে গণ অভ্যুত্থানের সকল শহীদ, দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, গবেষক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সম্মেলনে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল জেলার ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ