সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » ড.তোফায়েল ব্যক্তিগত সুবিধা নিতে নিজের মাথা ও আত্মা বিকিয়ে দেননি
ড.তোফায়েল ব্যক্তিগত সুবিধা নিতে নিজের মাথা ও আত্মা বিকিয়ে দেননি
আজ সোমবার ১৩ অক্টোবর বিকালে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের স্মরণসভার প্রধান অতিথি জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে ড. তোফায়েল আহমেদ মৌলিক কাজ করেছেন।আগামী বহু দশক তাঁর শুণ্যতা অনুভূত হবে।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসাবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।সুজনের কাজসহ জন অধিকার সংশ্লিষ্ট নানা অসাধারণ কাজেও তিনি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন। একাডেমিক ক্ষেত্রেও তিনি সুনাম অর্জন করেছেন।
স্মরণসভার বিশেষ অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, যখন দেশ ও জনগণের জন্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের সবচেয়ে বেশী দরকার ছিল তখন তাঁর আকস্মিক চলে যাওয়াটা অপূরনীয় ক্ষতি। স্থানীয় সরকার সংস্কার কমিশন ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসাবে তিনি বেশ কিছু উদ্যোগ মৌলিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন।
তিনি বলেন, তাঁর দীর্ঘ পেশাদার জীবনে তিনি সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।তিনি অন্য অনেকের মত ব্যক্তিগত সুবিধা নেয়ার জন্য নিজের মাথা ও আত্মাকে বিকিয়ে দেননি।তিনি তাঁর উত্তরাধিকার এগিয়ে নেয়ার আহবান জানান।
উত্তরায় ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহবায়ক শেখ আবদুর নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্যসচিব বাবর চৌধুরী, কবি লেখক বিএম মঞ্জুরুল আলম, মেজর (অব)আনিসুর রহমান, মোহাম্মদ ইয়াসিন, শাহাবুদ্দিন আহমেদ, শাহিদা বেগম প্রমুখ।
স্মরণসভা শেষে মরহুমের জন্য দোয়া করা হয়।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা