সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চরম কর্তৃত্ব দুঃশানের বিরুদ্ধে দুটো অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরেও অনেকে স্বৈরতন্ত্রের ভূত কাঁধে নিয়ে হাটছেন
চরম কর্তৃত্ব দুঃশানের বিরুদ্ধে দুটো অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরেও অনেকে স্বৈরতন্ত্রের ভূত কাঁধে নিয়ে হাটছেন
এরশাদ সামরিক স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনের বীর শহীদ নূর হোসেনের ৩৮ তম শাহাদাৎবার্ষিকীতে আজ ১০ নভেম্বর সোমবার সকালে নূর হোসেন স্কয়ারে নূর হোসেনের স্মতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, আরিফুল ইসলাম আরিফ, চুন্নু সিকদার প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের আত্মাহুতির পর প্রায় চার দশক পার হলেও গণতন্ত্র এখনও মুক্তি পায়নি। ২৪ এর রক্তঝরা গণঅভ্যুত্থানের পরও অনেকে স্বৈরতন্ত্রের ভূত কাঁধে নিয়ে হাটছেন।রাজনীতিতে আমরা নতুন কর্তৃত্ববাদ,নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে।অনেকে গায়ের জোরে জনগণের উপর নিজেদের দলীয় এজেন্ডা চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। নতুন নতুন রুপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে।
তিনি বলেন, সরকারের দূর্বলতা ও অকার্যকারিতার সুযোগ নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারে নেমে পড়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দূটো ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চরম কর্ত্বতৃবাদী স্বৈরাচারী শাসকগোষ্ঠীকে বিদায় দিলেও তাদের শিকড় উপড়িয়ে ফেলা যায়নি।আর এ কারনেই বারে বারে দমন ও নিপীড়নমূলক শাসন ফিরে আসছে।তিনি বলেন, গোটা ফ্যাসিস্ট ব্যবস্থা নির্মূল ছাড়া গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা যাবেনা।
তিনি বলেন শহীদ নূর হোসেন, ডাক্তার মিলন, আবু সাঈদ, মীর মুগ্ধসহ শহীদেরা বৈষম্যহীন সাম্যভিত্তিক যে মানবিক ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য জীবন দিয়েছেন তা প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল আমরা তাদের রক্তের ঋণ শোধ করতে পারি। এই সংগ্রামে নূর হোসেন আর বু সাঈদেরা অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে