শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » গ্রামীণ জীবন » অতীত জমানার মত দেশে আর ভোট ভোট খেলা হবে না
প্রথম পাতা » গ্রামীণ জীবন » অতীত জমানার মত দেশে আর ভোট ভোট খেলা হবে না
২৭৩ বার পঠিত
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অতীত জমানার মত দেশে আর ভোট ভোট খেলা হবে না

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন অতীত জমানার মত দেশে আর ভোট ভোট খেলা হবেনা, কাউকেই তা করতে দেয়া হবেনা।ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার আর ইনসাফ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হয়েছে, দেড় সহস্রাধিক মানুষকে জীবন দিতে হয়েছে।আগামী জাতীয় সংসদকে লুটেরা আর বিত্তবানদের ক্লাবে পরিনত করা যাবেনা। এবার পবিত্র আমানত হিসাবে সবাইকে দায়িত্বশীলতার সাথে ভোটের অধিকার প্রয়োগ করতে হবে
আজ ২৬ নভেম্বর বুধবার বেলা ১১ টায় গাইবান্ধার বোনারপাড়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাঘাটা উপজেলা কমিটির উদ্যোগে নারী সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও শ্রমজীবী নারী মৈত্রীর গাইবান্ধা জেলার নেত্রী সোহাগী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে জননেতা সাইফুল হক আরও বলেন, লুটেরাদের পিছনে জিন্দাবাদ দিয়ে আর তাদের মার্কায় ভোট দিয়ে গরীবদের ফাটা কপাল জোড়া লাগেনি, নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।
তিনি বলেন, নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোন আপোষ নেই।তিনি বলেন,দেশের মোট ভোটারের প্রায় অর্ধেকই হচ্ছেন নারী। এই বিপুল সংখ্যক নারী ভোটাররা এবার আর কোন চাপ,হুমকি বা প্রলোভনে পড়ে তাদের ভোট নষ্ট করবেন না।
তিনি আরো বলেন গাইবান্ধা, সাঘাটা ফুলছড়ি উপজেলার হাজার হাজার শ্রমজীবী নারীরা আজকে এখানে সমবেত হয়েছেন । গত ষোল বছরের সরকারী সামাজিক সুরক্ষা প্রকল্পের কোন সুফল তারা পাননি। খাস জমি, বিদ্যুৎ সেচ প্রকল্পসহ স্থানীয় নানাবিধ সমস্যা নিয়ে গত ষোল সতেরো বছর তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মাসুদুর রহমান প্রধান মাসুদের নেতত্বে এই অঞ্চলে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। বিগত দিনে যেমন ভোট হয়নি, এই অঞ্চলের মানুষ যেমন ভোট দিতে পারেনি , বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারাও এই অধিকার বঞ্চিত মানুষদের জন্য কিছু করেননি।
তিনি বলেন এবার যেহেতু ভোট দেওয়ার সুযোগ তৈরী হয়েছে,তাই সাঘাটা - ফুলছড়ি এলাকার ভোটাররা তাদের অঞ্চলের পোড় খাওয়া সংগ্রামী জননেতা প্রিয় মানুষ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান মাসুদকে বেছে নেবেন, কোদাল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবেন।
তিনি তার বক্তব্যে সংসদ নির্বাচনের দিন জুলাই সনদের পক্ষে ভোট দিতেও সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
নারী সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য , গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক, গাইবান্ধা-৫ (সাঘাটা, ফুলছড়ি ) আসনে পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাসুদুর রহমান প্রধান মাসুদ, গাইবান্ধা জেলা নেতা ফারুকুল ইসলাম কাদেরী, রফিকুল ইসলাম সওদাগর, খোরশেদ আলম খাজা, ইব্রাহিম আলী, আজাদুল ইসলাম আজাদ, খলিলুর রহমান, শাহীন মন্ডল, লাইলী বেগম, লী ইয়াছমিন, সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।





গ্রামীণ জীবন এর আরও খবর

বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
ঢাকা ১২ আসনে কোদাল মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় ফুটবল মার্কা প্রার্থীর লোকজন হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জুঁই চাকমা ঢাকা ১২ আসনে কোদাল মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় ফুটবল মার্কা প্রার্থীর লোকজন হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জুঁই চাকমা
একটি সিন্ডিকেট আমার পক্ষে নির্বাচনী কাজ না করতে নিষেধ করছে : জুঁই চাকমা একটি সিন্ডিকেট আমার পক্ষে নির্বাচনী কাজ না করতে নিষেধ করছে : জুঁই চাকমা
রাজনৈতিক আদর্শ আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে : জুঁই চাকমা রাজনৈতিক আদর্শ আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে : জুঁই চাকমা
১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি জুঁই চাকমার আহ্বান ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি জুঁই চাকমার আহ্বান
ভোটের সময় আসলে পাহাড়ে একটি সিন্ডিকেট ভোটারেদর মাথা বিক্রি করা শুরু করে দেয় : জুঁই চাকমা ভোটের সময় আসলে পাহাড়ে একটি সিন্ডিকেট ভোটারেদর মাথা বিক্রি করা শুরু করে দেয় : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা

আর্কাইভ