বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » ফ্যাসিবাদী শাসন বিদায় নিলেও জবরদস্তি মূলক ফ্যাসিবাদী তৎপরতা আবার ফিরে আসছে
ফ্যাসিবাদী শাসন বিদায় নিলেও জবরদস্তি মূলক ফ্যাসিবাদী তৎপরতা আবার ফিরে আসছে
নব্বই এর সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণঅভ্যুত্থানের বীর শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আজ বৃহস্পতিবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ চত্তরে ডা. মিলনের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর সংগ্রামী স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা -হয়।
পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান , মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ রিয়েল, চুন্নু সিকদার, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্তরে মিলন স্মৃতিবেদীতেও পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর একইস্থানে মিলন স্মরণে অনুষ্ঠিত সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডাক্তার মিলনের নিহত হবার ঘটনা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট।মিলনের শহীদ হবার মধ্য দিয়ে সামরিক শাসনবিরোধী আন্দোলন দ্রুত গণঅভ্যুত্থানের রুপ নেয়।তিনি বলেন, দূর্ভাগ্যজনক হচ্ছে মিলনের হত্যাকারীদের কোন বিচার হয়নি।
তিনি বলেন, মিলন যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন তিন দশকের পরও তা অর্জিত হয়নি।তিনি বলেন, দুটো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনকে বিদায় দেয়া হলেও নানা চেহারায় আবার জবরদস্তিমুলক ফ্যাসিবাদী তৎপরতা বাড়ছে।ঐক্যের পরিবর্তে সমাজে অনৈক্য ও বিভাজন ছড়িয়ে দেয়া হচ্ছে।
তিনি বলেনৃ মিলন সামাভিভিত্তিক গনতান্ত্রিক সমাজ নির্মাণে আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা