শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক দূর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসীরা সরকারকে জিম্মি করে ফেলেছে
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক দূর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসীরা সরকারকে জিম্মি করে ফেলেছে
২১২ বার পঠিত
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক দূর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসীরা সরকারকে জিম্মি করে ফেলেছে

--- সোমবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন পরিকল্পিতভাবে দেশকে আতংক ও নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে।আইনের শাসনের পরিবর্তে দেশেএক ধরনের স্বেচ্ছাতন্ত্র কায়েম করা হয়েছে।জনজীবনে গভীর নিরাপত্তাহীনতা তৈরী হয়েছে। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে আবার লাশ ঝুলিয়ে তা পুড়িয়ে দেয়ার ঘটনাকে তিনি এদেশে নজিরবিহীন বিভৎসতা হিসেবে আখ্যায়িত করে ছেন এবং বলেছেন এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার না হলে এই ধরনের বিভৎসতা বেড়ে যাওয়ার আশংকা রয়েছ
তিনি বলেন, ক’মাস আগে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়ার ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও বিচার না হওয়াও দেশব্যাপী খুনিরা উৎসাহিত হচ্ছে।একারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন লক্ষীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ও আগুনে পুড়ে শিশু কন্যার মৃত্যু নৃশংসতার আর এক উদাহরণ তৈরী করেছে
তিনি বলেন, সরকার ও প্রশাসনের অকার্যকারীতায় দেশজুড়ে মারাত্মকভাবে নৈরাজ্যের বিস্তার ঘটছে। ঘোষণা দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবন, ছায়ানট ও উদীচীতে আগুনের ঘটনা প্রমান করে দেশে এখন মানুষের জান মাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের কেউ নেই।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, রাষ্ট্র ও সরকার মানুষের জান মালের হেফাজত না করে নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে পরোক্ষভাবে দূর্বৃত্ত সন্ত্রাসীদের মদদ যুগিয়ে আসছে।তিনি বলেন, সরকারের মধ্যকার বা তাদের ছত্রছায়ায় থাকে বিশেষ কোন গোষ্ঠীর মদদ ব্যতিরেকে এ ধরনের রোমহষর্ক ঘটনা সংঘটিত হতে পারেনা।
তিনি অনতিবিলম্বে সাম্প্রতিককালে সংঘটিত নজিরবিহীন নৃশংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে। তিনি অপরাধীদের রাজনৈতিক ও আদর্শিক কোন সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ নেবার আহবান জানান।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু,আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, সিকদার হারুন মাহমুদ, এড.মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, স্নিগ্ধা সুলতানা ইভা, শেখ মোহাম্মদ শিমুল,নির্মল বডুয়া মিলন, শাহজাহান সিকদার, মীর রেজাউল আলম, ফিরোজ আলী, বাবর চৌধুরী, শাহীন আলম, জুঁই চাকমা প্রমুখ।

সভায় জাতীয় সংসদ নির্বাচনে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় অবিলম্বে নির্বাচনে পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত করে পার্টির নির্বাচন প্রার্থীদের মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

সভার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদী ও ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের জন্য গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ