সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
স্টাফ রিপোর্টার :: আজ রবিবার ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ১৬তম দিনে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী ইশতেহার বিতরণ ও জনসংযোগ করেন।
এসময় জুঁই চাকমা বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি করিনা। উগ্র সম্প্রদায়িকতায় আমি বিশ্বাস করিনা, আমি এবং আমার পার্টি প্রগতিশীল রাজনীতির পক্ষে।
তিনি বলেন, রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান, উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলা হলে সাজেকের মত সবাই রাজস্থলীতে ছুটে আসবে রাজস্থলী একটি সৌন্দর ও পরিচ্ছন্ন একটি উপজেলা।
এই উপজেলায় পর্যটন শিল্প গড়ে তোলা হলে এই এলাকার যুবক যুবতীদের বেকারত্ব দূর হবে।
রাজস্থলী উপজেলা দিয়ে সীমান্ত সড়ক নির্মাণ হওয়াতে রাজস্থলী উপজেলার গুরুত্ব অনেক গুন বেড়ে গেছে।
জুঁই চাকমা বলেন, রাঙামাটি ২৯৯ আসনের প্রত্যেকটি ভোটকেন্দ্রেই ঝুঁকিপূর্ণ।
রাঙামাটি ২৯৯ আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা জরুরী।
জুই চাকমা বলেন, সাধারণ জনগণের ভোটাধিকার কারো পৈত্রিক সম্পদ নয়, হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না।
কারো কোন কথায় প্রভাবিত না হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য জুঁই চাকমা রাজস্থলী উপজেলা সফরের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় রাঙামাটি ২৯৯ আসনের জেলার ১০ উপজেলা সফর সম্পন্ন করলেন।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম,অরুনজিতা চাকমা, সাইফুল ইসলাম,চীর জ্যোতি চাকমা, ডা. প্রকাশ বড়ুযা, জ্যোতি চাকমা,সাইফুল ইসলাম, জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় জুঁই চাকমার শুভাকাঙ্ক্ষী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা