মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
ঢাকা–১২ আসনে কোদাল মার্কার পক্ষে গণসংযোগে অভূতপূর্ব জনসমাগম ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। খামারবাড়ি থেকে শুরু করে ফার্মগেট, সরকারি বিজ্ঞান কলেজ, সাতরাস্তা মোড়, বেগুনবাড়ি, হাতিরঝিল হয়ে মধুবাগ মাঠ পর্যন্ত বিশাল পদযাত্রার জনসংযোগে হাজার হাজার মানুষের ঢল নামে। জনসংযোগে শেষে মধুবাগ মাঠে বক্তব্যে তিনি কোদাল প্রতীকে ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষার আহবান জানান।
কোদাল মার্কার সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক বলেন আজ এই কোদাল মার্কার পক্ষে গণজোয়ার প্রমান করে মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। জনসংযোগে মানুষ তাদের গণরায় দিয়ে দিয়েছে।
তিনি বলেন, কোদাল মার্কায় নির্বাচিত হলে প্রথম কাজ হবে চাঁদাবাজি,সন্ত্রাস, জুলুম ও মাদকের বিরুদ্ধে প্রশাসনিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করা।অপশক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা। ঢাকা-১২ হবে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি মডেল অঞ্চল।
সাইফুল হক আরও বলেন জনগণই আসল শক্তি, আর জনগণ আজ কোদাল মার্কার পক্ষেই অবস্থান নিয়েছে।বক্তব্যে তিনি উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে এসে ঢাকা-১২ আসনেও উপস্থিত হয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ধানের শীষ আর কোদাল একে অপরের পরিপূরক। কোদালই ধানের শীষ। তারেক রহমান সাইফুল হকের হাতে কোদাল তুলে দিয়ে বলেছেন, ১২ তারিখ পর্যন্ত আপনারা পাহারা দেবেন। কোদাল মার্কা নির্বাচিত হলে আগামী পাঁচ বছর আমি আপনাদের পাশে থাকব, আপনাদের চাহিদা ও সমস্যা সমাধানে কাজ করব। সাইফুল হক বলেন, লক্ষ জনতার সামনে দুই হাত তুলে মানুষ শপথ নিয়েছে তারা কোদাল মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।
তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন,নির্বাচনের দিন সকাল সকাল কেন্দ্রে উপস্থিত থাকবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন। সবশেষে দৃঢ় কণ্ঠে তিনি বলেন, আমরা আন্দোলনে বিজয়ী হয়েছি, আশা করি এবার নির্বাচনেও বিজয়ী হব। এই গণসংযোগ ও পথসভা প্রমাণ করে, ঢাকা-১২ আসনে কোদাল মার্কা এখন জনগণের আস্থা ও ভোটের প্রতীক হয়ে উঠেছে।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা