মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » গ্রামীণ জীবন » বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
গত ২২ মার্চ রবিবার সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামের হযরত ইব্রাহীম শাহ এর মাজারের কাছে বাউল গানের আসরে একদল দুর্বৃত্তদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। আজ ২৪ মার্চমঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শত বছর ধরে চলে আসা এই বাউল গানের অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ করে দুর্বৃত্তদের হামলা অবিশ্বাস্য ও বিশ্বয়কর।
তিনি বলেন দেশে এখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায়। এ সময়ে সাধারণ মানুষের অংশগ্রহণে বাউল গানের অনুষ্ঠানে হামলা ভাংচুর ও হুমকি প্রদান চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন, এই অশুভ তৎপরতা ১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
তিনি বলেন, গত দেড় বছরে নৈরাজ্যের সুযোগ নিয়ে বাউল ও আমাদের লোকজ সংস্কৃতিবিদ্বেষী বিশেষ মহল ধারাবাহিকভাবে এই ধরনের হামলা আক্রমণ চালিয়ে এসেছে। কিন্তু এদের উপযুক্ত বিচার হয়নি,শাস্তি হয়নি।সে কারণে এখনও তারা বেপরোয়া।তিনি বলেন, উগ্রবাদীদের এসব অপতৎপরতা কোনভাবেই আর বরদাস্ত করা যাবেনা।
তিনি আরো বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে এই ধরণের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি।
তিনি অনতিবিলম্বে বিশ্বনাথের ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।




পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
ঢাকা ১২ আসনে কোদাল মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় ফুটবল মার্কা প্রার্থীর লোকজন হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জুঁই চাকমা
একটি সিন্ডিকেট আমার পক্ষে নির্বাচনী কাজ না করতে নিষেধ করছে : জুঁই চাকমা
রাজনৈতিক আদর্শ আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে : জুঁই চাকমা
১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি জুঁই চাকমার আহ্বান
ভোটের সময় আসলে পাহাড়ে একটি সিন্ডিকেট ভোটারেদর মাথা বিক্রি করা শুরু করে দেয় : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা