বুধবার ● ১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্টাফ রিপোর্টার :: সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচিতে রাঙামাটি সড়ক ও জপথ বিভাগ এর কর্মপরিকল্পনার অংশ হিসাবে আজ বুধবার ১ এপ্রিল সকাল ১১টায় চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়ক সাপছড়ি যৌথখামার এলাকায় জাতীয় মহাসড়কে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়।
চট্টগ্রাম- রাঙামাটি জাতীয় মহাসড়কে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন রাঙামাটি সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার ।
জাতীয় মহাসড়কে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনকালিন সাপছড়ি যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
এসময় রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী ও রনেল চাকমা এবং সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গাসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি সড়ক বিভাগের অধিনে রাঙামাটি সদর, কাউখালী, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার সড়ক সমুহের দুই পার্শে, সড়ক বিভাগের অফিস কম্পাউন্ডের খালি জায়গাতে বৃক্ষরোপন করার কথা উদ্ধোধনকালিন জানান, রাঙামাটি সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার ।
উল্লেখ্য ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশে রাঙামাটি সড়ক ও জপথ বিভাগ ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি জেলার ৪ উপজেলায়।
রাঙামাটিতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় জারুল, পলাশ, সোনালু, লাল সোনাইল, চন্দ্রপ্রভা, কাঞ্চন, সাজিনা, নিম, মনিমালা, বসন্ত,মন্জুরি, আমলকি, মানদার, বকুল, জলপাই, আমড়া, বহেড়া, হরতকি, ছাতিম,নাগেশ্বর ও পাকুর ইত্যাদি বৃক্ষরোপন করার কর্মপরিকল্পনার কথা জানান, রাঙামাটি সড়ক ও জপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।




বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
পার্বত্য চুক্তির পর থেকে বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার
বিচারের ক্ষেত্রে বিচারকেরা অনেক সময় মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন
পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
রাজনৈতিক দলসমূহ শ্রমিকের ভোট চায়,অধিকার দিতে চায়না
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে
গত ৫৫ বছরে স্বাধীনতার ঘোষণাপত্রের বিপরীতে দেশ পরিচালনা করা হয়েছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী