শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » Default Category » পরমতসহিষ্ণুতা ও পরিমিতি বোধ ছিল প্রনব মুখার্জির বৈশিষ্ট্য- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » Default Category » পরমতসহিষ্ণুতা ও পরিমিতি বোধ ছিল প্রনব মুখার্জির বৈশিষ্ট্য- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৬১০ বার পঠিত
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরমতসহিষ্ণুতা ও পরিমিতি বোধ ছিল প্রনব মুখার্জির বৈশিষ্ট্য- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি: প্রয়াত প্রনব মুখার্জিঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বর্ষিয়ান কংগ্রেস নেতা বিশিষ্ট রাজনীতিবিদ প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে ভারত যেমন উদার গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন এক পুরোধা রাজনীতিককে হারিয়েছে তেমনি বাংলাদেশ হারিয়েছে বন্ধুপ্রতীম এক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি বাংলাদেশের পক্ষে মতামত সংগঠিত করতে যেমন সচেষ্ট ছিলেন, পরবর্তী সময়েও দিল্লীর ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে ব্যতিক্রমী ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও তার জনগণের প্রতি প্রীতি ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের পরিচয় দিয়েছেন।

বিবৃতিতে প্রয়াত প্রণব মুখার্জীকে ভারতে উদার গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন আদর্শ ও রাজনীতির মতপার্থক্য সত্ত্বেও প্রবল রাজনৈতিক প্রতিপক্ষের সাথে কিভাবে সহাবস্থান করতে হয়, রাজনীতিতে পরমতসহিষ্ণুতা বজায় রেখে কিভাবে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হয় তিনি সেক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করেছেন। এই মূল্যবোধ ও বৈশিষ্ট্যের জন্য তিনি দলের গণ্ডির বাইরে সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। ভারতে তার এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।





আর্কাইভ