শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ধর্ষক, দুর্নীতিবাজ ও নিপীড়কেরা আজ জনগণকে জিম্মি করে ফেলেছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ধর্ষক, দুর্নীতিবাজ ও নিপীড়কেরা আজ জনগণকে জিম্মি করে ফেলেছে
৬৬৯ বার পঠিত
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষক, দুর্নীতিবাজ ও নিপীড়কেরা আজ জনগণকে জিম্মি করে ফেলেছে

লোগোঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে সিলেট, খাগড়াছড়ি, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন সামাজিক নৈরাজ্যের কারণে করোনা দুর্যোগের মধ্যেও ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়ন আশঙ্কাজনকভাবে অব্যাহত রয়েছে। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নামধারী সংঘবদ্ধ লম্পটেরা যেভাবে সদ্য বিবাহিত নারীকে গণধর্ষণ করেছে তার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের বর্বরোচিত ঘটনা মারাত্মক আতঙ্কজনক পরিস্থিতি তৈরী করেছে। শিশু ও কিশোরীরা আজ ধর্ষকদের বড় টার্গেটে পরিণত হয়েছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া ও পৃষ্ঠপোষকতার কারণে ধর্ষকেরা আজ বেপরোয়া। এই ধর্ষক ও লম্পটদের এক বড় অংশ এখন ছাত্রলীগসহ সরকারদলীয় বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় তাদের ধর্ষণ ও গুণ্ডামী অব্যাহত রেখেছে। তিনি বলেন, একদিকে দুর্নীতিবাজ আর অন্যদিকে ধর্ষক-নিপীড়কেরা আজ দেশ ও জনগণকে অনেকখানি জিম্মি করে ফেলেছে। ছাত্রলীগ এখন সংঘবদ্ধ অপরাধীদের বড় আশ্রয়কেন্দ্র হয়ে দাড়িয়েছে। অতীতে অসংখ্য ঘটনায় ছাত্রলীগের অপরাধীদের উপযুক্ত বিচার না হওয়ায় দিনে দিনে এরা ভয়ংকর হয়ে উঠছে। এসব রোমহর্ষক অপকর্মের দায়দায়িত্ব শেষ পযৃন্ত সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।

তিনি অনতিবিলম্বে ধর্ষকদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টন্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে তিনি হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইরানে  মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ  আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে

আর্কাইভ