বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » শাহ আতিউল ইসলাম ছিলেন শ্রমিক আন্দোলনে সংগ্রামী ধারার অন্যতম প্রবক্তা
শাহ আতিউল ইসলাম ছিলেন শ্রমিক আন্দোলনে সংগ্রামী ধারার অন্যতম প্রবক্তা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রখ্যাত শ্রমিকনেতা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন-টাফ এর সভাপতি শাহ আতিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশের শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী মেহনতি মানুষ তাদের আদর্শবাদী এক লড়াকু নেতা ও একান্ত আপনজনকে হারিয়েছে। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন।
বিবৃতিতে তিনি বলেন, সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে ষাট দশকেই তিনি খুলনা- দৌলতপুর-খালিশপুরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হন এবং পরবর্তী কয়েক দশক সংগ্রামী ধারায় শ্রমিক আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন। তিনি তার সমগ্র জীবনটাই জনগণের মুক্তি সংগ্রামে উৎসর্গ করেন। এরকম আত্মনিবেদিত, ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল নেতা শ্রমিক আন্দোলনে এখন খুব বেশী নেই। বরাবরই তিনি শ্রমিক আন্দোলনে সুবিধাবাদী ধারার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক আন্দোলনে সংগ্রামী ধারার গুরুত্বপূর্ণ প্রবক্তা হয়ে উঠেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরী হোল তা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তিনি শাহ আতিউল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার পরিবার, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা