বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে গভীর শোক
সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে গভীর শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: সংহতি সংস্কৃতি পরিষদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু এবং সাধারণ সম্পাদক অ্যাপোলো জামালী আজ এক বিবৃতিতে বীরমুক্তিযোদ্ধা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী সংগঠক গণসংস্কৃতি ফ্রন্টের সভাপতি হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক কৃতী সন্তানকে হারিয়েছে, সাংস্কৃতিক জগৎ হারিয়েছে এক পুরোধা নেতৃত্বকে।
বিবৃতিতে তারা বলেন, ষাট দশকে ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আনোয়ার খান জুনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শ্রমিক, কৃষকসহ গণমানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন মুক্তির সংগ্রামী ও বন্ধুবৎসল, নিবেদিতপ্রাণ হায়দার আনোয়ার খান জুনোর শূন্যতা সহজে পূরণ হবার নয়।
তারা বলেন, তাঁর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা