শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: প্রবীণ কমিউনিস্ট নেতা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর নেতা কমরেড আজিজুর রহমান আজ দুপুর ১ টায় সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি তার পুত্র বিশিষ্ট সাংবাদিক ও লেখক অনিষ্ট আরিফ সহ অসংখ্য শুভার্থী ও গুণমুগ্ধ রেখে গেছে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রবীণ বিপ্লবী জননেতা ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন নিবেদিত ও ত্যাগী সংগ্রামী মানুষকে হারিয়েছে। ৬০ দশক থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। ৬৯’র গণঅভ্যুত্থান থেকে শুরু করে গত ৫০ বছরে এদেশের জনগণের শোষণমুক্তির বিপ্লবী গণতান্ত্রিক সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের কৃষক আন্দোলনেও তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে এদেশের শ্রমিক-কৃষক মেহনতি মানুষ একান্ত আপনজনকে হারিয়েছেন।
বিবৃতিতে তিনি তার সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আগামী শুক্রবার সকাল ১১ টায় আজিজুর রহমানের মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে সেখান থেকে তার দীর্ঘদিনের রাজনৈতিক অঞ্চল খুলনাতে নেওয়া হবে।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা