শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় » চাল সিণ্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন, রশনিং ব্যবস্থা চালু করুন
প্রথম পাতা » জাতীয় » চাল সিণ্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন, রশনিং ব্যবস্থা চালু করুন
৭১৪ বার পঠিত
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাল সিণ্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন, রশনিং ব্যবস্থা চালু করুন

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে চালের দামের লাগামহীন উর্ধ্বগতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে চাতালের মালিক ও চালের বাজার সিণ্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ধান-চালের এই ভরা মৌসুমে আকস্মিকভাবে চালের মূল্যবৃদ্ধির কোন কারন নেই। সরকারের দুর্বলতা ও অকার্যকরি বাজার মনিটরিং ব্যবস্থার সুযোগ চাল ব্যবসার সাথে যুক্ত অসৎ ও মুনাফালোভী সিণ্ডিকেটসমূহ কৃত্রিম সংকট তৈরী করে ভোক্তাদের পকেট থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে; জনগণকে রীতিমত তারা জিম্মি করে ফেলেছে। সবচেয়ে কষ্টের মধ্যে পড়েছে স্বল্প আয়ের গরীব মানুষ। এর মধ্যে তারা মোটা চালের দাম ৪৮ শতাংশ, মাঝারি ২৩ শতাংশ এবং এবং চিকন চালের দাম ২০ শতাংশের উপর বৃদ্ধি করেছে। দাম বৃদ্ধির এই বেপরোয়া ধারা এখনও অব্যাহত রয়েছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, দেরীতে ধান-চাল ক্রয়ে সরকারী উদ্যোগ শুরু করায় এবং প্রয়োজনের তুলনায় সংগ্রহ অনেক কম থাকায় অসৎ আড়তদার, ব্যবসায়ী ও চাতালের মালিকেরা এই সুযোগ গ্রহণ করছে। তিনি এই পরিস্থিতি থেকে বেরিসয়ে আসতে সরকারি তৎপরতাকে বিলম্বিত ও অপ্রতুল হিসাবে আখ্যায়িত করেন। তিনি অনতিবিলম্বে সরকারি সংগ্রহ অভিযান বৃদ্ধি করে খোদ উৎপাদক চাষীদের কাছ থেকে ধান কেনার দাবি জানান।

বিবৃতিতে তিনি পরিস্থিতি মোকাবেলায় টিসিবির তৎপরতা বৃদ্ধি, গ্রাম শহরের শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। তিনি অসৎ ব্যবসায়ীদের জিম্মি দশা থেকে বেরিয়ে আসতে চালসহ ৮টি জরুরী খাদ্যপণ্যের উৎপাদন, বিপণন ও বন্টন ব্যবস্থায় সরকারের বর্ধিত ভূমিকা গ্রহণের আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে

আর্কাইভ