শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » স্বচ্ছতা ও জবাবদিহীতাহীন মেগা প্রকল্প দুর্নীতি ও অপচয়ের বড় ক্ষেত্রে পরিণত হয়েছে
প্রথম পাতা » জাতীয় » স্বচ্ছতা ও জবাবদিহীতাহীন মেগা প্রকল্প দুর্নীতি ও অপচয়ের বড় ক্ষেত্রে পরিণত হয়েছে
৫৯৪ বার পঠিত
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বচ্ছতা ও জবাবদিহীতাহীন মেগা প্রকল্প দুর্নীতি ও অপচয়ের বড় ক্ষেত্রে পরিণত হয়েছে

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের উন্নয়নের নীতিকৌশল দেশে ধনী-দরিদ্রের পার্থক্য প্রকট করে তুলছে; মুষ্টিমেয় সংখ্যক পরিবারের সংখ্যক পরিবারের হাতে সম্পদের পাহাড় জমে উঠেছে। করোনার এই দুর্যোগের মধ্যেই নতুন করে পাঁচ হাজার কোটিপতি পরিবারের জন্ম হয়েছে। প্রায় ১২ শতাংশ হারে কোটিপতিদের সংখ্যা বাড়ছে। আর অন্যদিকে গত এক বছরে দেশ থেকে দুই কোটি মানুষ নতুনভাবে দারিদ্র্যসীমার নীচে নেমে এসেছে। প্রতিবছর বিশাল অংকের অর্থ নানাভাবে বিদেশে পাচার করা হচ্ছে। মেগা প্রকল্পসমূহ দুর্নীতির মেগা উৎসে পরিণত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহীতাহীন মেগা উন্নয়ন প্রকল্পসমূহকে ঘিরে দুর্নীতিবাজেরা বেপরোয়া তৎপর। তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসনকে নির্বাসনে রেখে কোন উন্নয়নই টেকসই হবে না। তিনি বলেন, আমাদের নিশ্চয় উন্নয়ন চাই; তবে জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকারকে বিদায় দিয়ে নয়। তিনি বলেন, সরকারের এক যুগ পূর্তিতে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার যে অঙ্গীকার করেছেন দেশবাসী বাস্তবে তা দেখতে চায়। আর তা করতে হলে মানুষের হৃত ভোটের অধিকার নিশ্চিত করতে হবে; সরকারি দল যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে বিরোধী দল জনগণের জন্যেও তা নিশ্চিত করতে হবে।

আজ শনিবার সকালে পার্টির গাজীপুর জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির গাজীপুরের সংগঠক খায়রুল বাসার হিরন, বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ।
সভায় পার্টির সাংগঠনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।





জাতীয় এর আরও খবর

স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে

আর্কাইভ