শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » ‘নারীরা কাজী হতে পারবে না’ হাইকোর্ট রায় সংবিধানের সাথে সাংঘর্ষিক
প্রথম পাতা » ছবিঘর » ‘নারীরা কাজী হতে পারবে না’ হাইকোর্ট রায় সংবিধানের সাথে সাংঘর্ষিক
৬০৩ বার পঠিত
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘নারীরা কাজী হতে পারবে না’ হাইকোর্ট রায় সংবিধানের সাথে সাংঘর্ষিক

---ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে নারীরা নিকাহ ও রেজিষ্ট্রার (কাজী) হতে পারবেন না- এই মর্মে হাইকোর্ট প্রদত্ত রায়ে বিস্ময় প্রকাশ করেছেন এবং বলেছেন উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত এই রায় সংবিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক। তারা উল্লেখ করেন সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অধ্যায়ের ২৭ ও ২৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে। সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে নারী হওয়ার কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি কোন প্রকার বৈষম্য প্রদর্শন করবে না। সংবিধানের ৪০ অনুচ্ছেদেও নারী-পুরুষ নির্বিশেষে পেশা ও বৃত্তির স্বাধীনতাও নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাইকোর্ট প্রদত্ত রায়ে নারীদের শারীরিক সীমাবদ্ধতার যে প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে তাও যুক্তিযুক্ত নয়। রায়ে বেশীরভাগ বিবাহ মসজিদে সম্পন্ন হবার যে কথা বলা হয়েছে তাও মোটেও তথ্যভিত্তিক নয়। তারা বলেন, গত তিন দশক ধরে নারী নেতৃত্বে যদি দেশ ও সরকার চলতে পারে, উচ্চ আদালতের বিচারকার্য থেকে শুরু করে সকল পেশায় নারীরা যদি তাদের দক্ষতা, যোগ্যতা ও মেধার পরিচয় দিতে পারে তাহলে বিবাহ রেজিষ্ট্রার বা কাজীর দায়িত্ব পালনেও নারীদের কোন অসুবিধা হওয়ার কথা নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাইকোর্টের এই রায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নেরও পরিপন্থী। তারা আশা করে উচ্চ আদালত নারী অধিকার পরিপন্থী এই রায় পুনঃপর্যালোচনা করবেন এবং কাজী হিসেবে নারীদের দায়িত্ব পালনে সকল বাধা অপসারণে এগিয়ে আসবেন।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ