বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় » বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগামীকাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোহরওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তনে’ পুস্পস্তবক অর্পণ করবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগামীকাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোহরওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তনে’ পুস্পস্তবক অর্পণ করবে
ঢাকা :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগামীকাল ২৬ মার্চ সকাল ৯.৩০ এ সোহরাওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তরেন’ পুস্পস্তবক অর্পণ করবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনগণের প্রবেশ অধিকারকে সংকুচিত করা এবং ঢাকা-সাভার-আশুলিয়ায় প্রায় একটি অবরুদ্ধ পরিস্থিতি তৈরী করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সরকার জনগণকে অবরুদ্ধ ও তাদের স্বাভাবিক চলাচল বন্ধ করে দিয়ে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। বিরোধী রাজনৈতিক দলসমূহ ও জনগণের বিভিন্ন অংশের সুবর্ণজয়ন্তীর সকল অনুষ্ঠান বন্ধ করে সুবর্ণজয়ন্তীর গৌরবকেই কালিমালিপ্ত ও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সুবর্ণজয়ন্তী উদযাপনকে দলীয় বিষয়ে পরিণত করেছে। বিবৃতিতে তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
একই সাথে তিনি নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনকে বিরোধীতা করে ছাত্র-যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশী হামলা, গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন সরকার-নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদকেও দমন করে নির্মুল করে চায়। তিনি অনতিবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করেন।




স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে