শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ৫ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সুন্দরবন রক্ষায় রামপালসহ সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ছবিঘর » সুন্দরবন রক্ষায় রামপালসহ সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৬৪৩ বার পঠিত
বুধবার ● ৫ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবন রক্ষায় রামপালসহ সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি : সংগৃহীত সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন এবং বলেছেন ৪৮ ঘন্টার ব্যবধানে সুন্দরবনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে কায়েমী স্বার্থান্বেষীরাই এসব অগ্নিকাণ্ডের জন্য দায়ী। বনবিভাগের একশ্রেণীর কর্মচারীদের প্রশ্রয় ও ছত্রছায়ায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। বনভূমির অবৈধ দখলসহ নানা কারনে আগুন দেয়ার ঘটনা সংঘটিত হচ্ছে। গেল ৮ ফেব্রুয়ারিও সুন্দরবনে আগুন লাগে। গত ২০ বছরে ২৫ বার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এব অগ্নিকাণ্ডে কয়েকশত একর বন পুরোপুরি পুড়ে যায়।

তিনি বলেন, সুন্দরবন দেশের সবচেয়ে বড় ফুসফুস হিসেবে কাজ করছে। এভাবে সুন্দরবন যদি পুড়তে থাকে তাহলে আগামী এক দশকেই সুন্দরবনের অস্তিত্বই গুরুতর হুমকির মধ্যে পড়বে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত ও বিরোধীতা উপেক্ষা করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের অস্তিত্বই বিপন্ন করার আশঙ্কা তৈরী করেছে। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ প্রকল্প দেশের দক্ষিণাঞ্চলের প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য ধ্বংস করবে, দক্ষিণাঞ্চলের মাটি, পানি ও বায়ুকেও বিষাক্ত করে তুলবে। তিনি বলেন, দেশের উপকুলকে কেন্দ্র করে গড়ে তোলা কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সমগ্র দক্ষিণাঞ্চলেও ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

তিনি বলেন, জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে দেশের দক্ষিণাঞ্চল এমনিতেই লবণাক্ততাসহ বহুধরনের সংকটের মুখোমুখি। এই অবস্থায় সুন্দরবন উজাড় হতে থাকলে বাংলাদেশ ও দেশের মানুষ বড় ধরনের বিপদে নিক্ষিপ্ত হবে।

তিনি সুন্দরবন রক্ষায় অগ্নিকাণ্ড রোধ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বনাঞ্চল সংরক্ষণ, নজরদারি বৃদ্ধি এবং সর্বোপরি রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ দক্ষিণাঞ্চলে কয়লাভিত্তিক সকল বিদ্যুৎকেন্দ্র অবিলম্বে বন্ধের দাবি জানান।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ