শনিবার ● ৮ মে ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকারের অদূরদর্শীতার কারণে ঈদে ঘরে ফেরা মানুষের সীমাহীন দুর্ভোগ
সরকারের অদূরদর্শীতার কারণে ঈদে ঘরে ফেরা মানুষের সীমাহীন দুর্ভোগ
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, সরকারের অদূরদর্শীতা, স্বেচ্ছাচারীতা ও পরিকল্পনাহীনতায় মানুষের ঈদ যাত্রায় সীমাহীন নৈরাজ্য আর ভোগান্তির সৃষ্টি হয়েছে। সরকারের দায়িত্বহীনতায় একদিকে গণদুর্ভোগ বাড়ছে আর অন্যদিকে সংক্রমনের ঝুকি বেড়ে চলেছে। সরকার ঈদ সামনে রেখে একদিকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ রেখেছে, অথচ জেলার মধ্যে গণপরিবহন চালু করেছে। সরকারের এই স্ববিরোধী সিদ্ধান্তে দূরের লক্ষ লক্ষ যাত্রীদের বুহবার বাস পাল্টাতে হচ্ছে, গুণতে হচ্ছে অনেক বেশী বাড়তি টাকা। এই পরিস্থিতিতে করোনা সংক্রমনের বিপদও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আজ আবার হঠাৎ করে ফেরী চলাচল বন্ধ ঘোষণা করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এর ফলে ঘরে ফেরা মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। বিবৃতিতে অনতিবিলম্বে এই নৈরাজ্যিক, বিশৃঙ্খল, স্ববিরোধী ঘোষণাসমূহ প্রত্যাহার করে জনগণের ঈদযাত্রা নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে কার্যকরী পদক্ষেপ নেবার আহ্বান জানানো হয়।
তিনি উল্লেখ করেন গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকদের ঈদের ছুটি কমিয়ে এনে সরকার নিষ্ঠুর অমানবিকতার পরিচয় দিয়েছে। ঈদের এই সময় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকেরা ৮/১০ দিন ছুটি কাটায়। সারাবছর এই ছুটির জন্য শ্রমিকেরা অপেক্ষা করে। সরকার ও মালিকেরা মিলে এখন যেভাবে শ্রমিকদের ছুটি কর্তন করেছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের স্বাস্থ্যের জন্যএই ছুটি প্রয়োজন। শ্রমিকদের প্রয়োজনীয় বিশ্রাম উৎপাদনশীলতার জন্যেও জরুরী।
বিবৃতিতে তিনি পূর্বের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও উৎসবকালীন ছুটি নিশ্চিত করার জন্য সরকার ও মালিকদের প্রতি আহ্বান জানান।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ